২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

তিন মাস পর সচিব পেল নির্বাচন কমিশন

তিন মাস সচিবশূন্য থাকার পর নির্বাচন কমিশন সচিবালয়ে ভারপ্রাপ্ত সচিব নিয়োগ দিয়েছে সরকার।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 19 Oct 2010, 02:22 PM

Updated : 25 Aug 2022, 07:08 PM

ঢাকা, অক্টোবর ১৯ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- তিন মাস সচিবশূন্য থাকার পর নির্বাচন কমিশন সচিবালয়ে ভারপ্রাপ্ত সচিব নিয়োগ দিয়েছে সরকার। সরকারের এক আদেশে সংস্থাপন মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব ড. মোহাম্মদ সাদিককে নির্বাচন কমিশন সচিবালয়ের ভারপ্রাপ্ত সচিব হিসেবে নিয়োগ দেওয়া হয় মঙ্গলবার। এদিন প্রশাসনের শীর্ষ পদে বড় ধরনের রদবদল হয়। পরিবর্তন করা হয় ১৭ সচিবের দপ্তর। গত ১৯ জুলাই নির্বাচন কমিশন থেকে স্বাস্থ্য মন্ত্রণালয়ের সচিব পদে বদলি হন মুহম্মদ হুমায়ুন কবির। এ সময় নির্বাচন কমিশন তাকে কমিশনে রাখার পক্ষপাতী ছিল। প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) দেশের বাইরে থাকা অবস্থায় কৌশলে বিদায়ী সচিব হুমায়ুন কবিরকে বিদায় সংবর্ধনা দেন অতিরিক্ত সচিব রফিকুল ইসলাম। এরপর অতিরিক্ত সচিবকে কমিশন থেকে সরিয়ে নিতে সরকারকে চিঠি দেন সিইসি এটিএ শামসুল হুদা। একই সঙ্গে তিন সচিবের নাম উল্লে