২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

যশোরে ৭টি বোমা উদ্ধার

যশোর শহরে সাতটি হাতবোমা উদ্ধার করেছে র‌্যাব।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 19 Oct 2010, 09:18 AM

Updated : 25 Aug 2022, 07:09 PM

যশোর, অক্টোবর ১৯ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- যশোর শহরে সাতটি হাতবোমা উদ্ধার করেছে র‌্যাব। সোমবার রাতে বেজপাড়া মেইন রোডে পড়ে থাকা অবস্থায় বোমাগুলো পাওয়া যায় বলে জানিয়েছেন র‌্যাব-৬ এর যশোর ফাঁড়ির অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল তারেক আজিজ খান। তবে এ ঘটনায় কেউ গ্রেপ্তার হয়নি। বোমাগুলো নিষ্ক্রিয় করার জন্য পুলিশকে দেওয়া হয়েছে বলে জানিয়েছেন কোতোয়ালি থানার ওসি মোয়াজ্জেম হোসেন। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/এমআই/১৫১০ ঘ.