২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

চুয়াডাঙ্গায় পুকুরে ডুবে দুই শিশুর মৃত্যু

চুয়াডাঙ্গা সদর উপজেলায় পুকুরে ডুবে দুই শিশুর মৃত্যু হয়েছে।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 18 Oct 2010, 07:28 AM

Updated : 25 Aug 2022, 07:08 PM

ঝিনাইদহ, অক্টোবর ১৮ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- চুয়াডাঙ্গা সদর উপজেলায় পুকুরে ডুবে দুই শিশুর মৃত্যু হয়েছে। সোমবার বেলা ১২টার দিকে সদর উপজেলার দিগড়ি গ্রামের একটি পুকুর থেকে দুই শিশুর লাশ উদ্ধার করা হয়। নিহতরা হলো- দিগড়ি গ্রামের শামিম হোসেনের ছেলে লাবিদ হোসেন (৪) ও কুলচারা গ্রামের মিলন হোসেনের মেয়ে ফজিলা সিগ্ধা (৩)। চুয়াডাঙ্গা সদর থানার ওসি মো. কামরুজ্জামান বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে জানান, ফজিলা তার নানাবাড়িতে মায়ের সঙ্গে বেড়াতে যায়। সকালে বাড়ির পুকুর পাড়ে মামাতো ভাই লাবিদের সঙ্গে খেলা করতে গিয়ে কোনো এক সময় তারা পানিতে ডুবে যায়। পরে বেলা সাড়ে ১১টার দিকে তাদের লাশ ভেসে উঠে। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/আরএ/১৩২৫ ঘ.