ঢাকা, অক্টোবর ১৭ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- পুরান ঢাকার মিটফোর্ডে এক দোকানে অভিযান চালিয়ে জার্মানির লেভেল লাগানো দেড় হাজার বোতল ভেজাল হোমিওপ্যাথি ওষুধ উদ্ধার করেছে র্যাব। এছাড়া একই লেভেল লাগানো আরো দেড় হাজার খালি বোতল উদ্ধার করেছে তারা। এ ঘটনায় ওই দোকানের ম্যানেজারসহ পাঁচজনকে আটক করা হয়েছে।
গোপন সংবাদের ভিত্তিতে রোববার সকাল ৮টা থেকে দুপুর ১২টা পর্যন্ত মিটফোর্ডের এফ আহমেদ মার্কেটের ২য় তলার নামহীন ওই দোকানে এ অভিযান চালানো হয় বলে সাংবাদিকদের জানিয়েছেন র্যাব-১০ এর উপ-পরিচালক মেজর হারুন-উর-রশিদ।
তিনি বলেন, অভিযানে বিক্রিনিষিদ্ধ রেক্টিফাইড স্পিরিটের সঙ্গে অন্যান্য নেশা জাতীয় দ্রব্য মেশানো দেড় হাজার বোতল ভেজাল হোমিওপ্যাথি ওষুধ উদ্ধার হয়েছে। এছাড়া আরো দেড় হাজার খালি বোতল এবং সেগুলোতে ভরার জন্য কয়েকটি ড্রামভর্তি উপকরণ পাওয়া গেছে। বোতলগুলোতে জার্মানির তৈরি সংক্রান্ত লেভেল লাগানো আছে। প্রতিটির মূল্য ধরা আছে সাড়ে তিনশ' টাকা।
তিনি জানান, দোকানটি সাধারণত বন্ধ থাকে। ছুটির দিনে বোতলে জার্মানির লেভেল লাগিয়ে ওষুধ ভরে সুযোগ বুঝে তা বাজারজাত করা হতো।
আটককৃতরা হলেন
bdnews24