২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

নদী দূষণ: পাঁচ শিল্প প্রতিষ্ঠানকে ৪৮ লাখ টাকা জরিমানা

নদী দূষণের দায়ে ও পরিবেশ ছাড়পত্র ছাড়া কার্যক্রম পরিচালনা করায় চট্টগ্রামের পাঁচ শিল্প প্রতিষ্ঠানকে মোট ৪৮ লাখ টাকা জরিমানা করেছে পরিবেশ অধিদপ্তর।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 14 Oct 2010, 02:57 PM

Updated : 25 Aug 2022, 07:07 PM

চট্টগ্রাম, অক্টোবর ১৪ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- নদী দূষণের দায়ে ও পরিবেশ ছাড়পত্র ছাড়া কার্যক্রম পরিচালনা করায় চট্টগ্রামের পাঁচ শিল্প প্রতিষ্ঠানকে মোট ৪৮ লাখ টাকা জরিমানা করেছে পরিবেশ অধিদপ্তর। বৃহস্পতিবার নগরীতে পরিবেশ অধিদপ্তরের পরিচালক (্এনফোর্সমেন্ট) মোহাম্মদ মুনীর চৌধুরীর নেতৃত্বে পরিচালিত অভিযানে এই জরিমানা করা হয়। এছাড়া একটি প্রতিষ্ঠানের পরিবেশ ছাড়পত্রও বাতিল করা হয়েছে। মুনীর চৌধুরী বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, "প্রতিষ্ঠানগুলো থেকে জরিমানার অর্ধেক অর্থ আদায় করা হয়েছে। বাকি অর্থ কিস্তিতে আদায় করা হবে।" তিনি জানান, নগরীর ফৌজদারহাট সাগরিকা শিল্প এলাকার ইমাম বাটন ইন্ডাস্ট্রিজ লিমিটেডকে সাড়ে পাঁচ লাখ টাকা জরিমানা করে এর পরিবেশ ছাড়পত্র বাতিল করা হয়েছে। এই কারখানার তরল বর্জ্য পরীক্ষা করে প্রতি লিটারে দ্রবীভূত অক্সিজেন (ডিও) পাওয়া গেছে তিন দশমিক সাত মিলিগ্রাম। অথচ এর আদর্শ মান ৪.৫ মিলিগ্রাম থেকে ৮ মিলিগ্রাম। সাগরিকা শিল্প এলাকার সী মার্ক (বিডি) লিমিটেডকে সাড়ে সাত লাখ টাকা ও ও ইফকো ফুডসকে এক লাখ টাকা জরিমানা করা হয়। প্রতিষ্ঠানটি নয় বছর ধরে পরিবেশ ছাড়পত্র ছাড়াই কার্যক্রম চালাচ্ছিল। বায়েজীদ বোস্তামী শিল্প এলাকার ম্যাক পেপার অ্যান্ড বোর্ড মিলস কারখানাকে ৩৩ লাখ টাকা জরিমানা করা হয়েছে। এই প্রতিষ্ঠানটি ১৯৯১ সাল থেকে পরিবেশ ছাড়পত্র ছাড়া কার্যক্রম পরিচালনা করছিল। মুনীর চৌধুরী বলেন, এই চার প্রতিষ্ঠান থেকে মোট এক লাখ ৫০ হাজার ঘনমিটার দূষিত তরল নির্গমণের প্রমাণ পাওয়া গেছে। এসব বর্জ্য স্থানীয় ড্রেন ও খালের মাধ্যমে কর্ণফুলী নদী হয়ে বঙ্গোপসাগরে প্রবাহিত হচ্ছে। এতে জলজ প্রাণীর ক্ষতিসহ ও জীব বৈচিত্র্য ধ্বংস হচ্ছে। ১৪ বছর ধরে পরিবেশ ছাড়পত্র ছাড়া কার্যক্রম পরিচালনা করায় ষোলশহর এলাকার এন মোহাম্মদ প্ল