২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

সার্ক সীড ব্যাংক অনুমোদন

সার্ক সীড (বীজ) ব্যাংক প্রতিষ্ঠার প্রস্তাব অনুমোদন করেছে সার্কের কৃষি ও পল্লী উন্নয়ন সংক্রান্ত কারিগরি কমিটি।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 13 Oct 2010, 03:20 PM

Updated : 25 Aug 2022, 07:06 PM

ঢাকা, অক্টোবর ১৩ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- সার্ক সীড (বীজ) ব্যাংক প্রতিষ্ঠার প্রস্তাব অনুমোদন করেছে সার্কের কৃষি ও পল্লী উন্নয়ন সংক্রান্ত কারিগরি কমিটি। গত ১১-১২ অক্টোবর ঢাকার শেরাটন হোটেলে অনুষ্ঠিত কমিটির ৬ষ্ঠ সভায় এ অনুমোদন দেওয়া হয়। বুধবার এক তথ্য বিবরণীতে এ কথা বলা হয়। তথ্য বিবরণীতে জানানো হয়, ভুটানের থিম্পুতে অনুষ্ঠিত ১৬তম সার্ক শীর্ষ সম্মেলনে প্রধানমন্ত্রী শেখ হাসিনা এ বীজ ব্যাংক প্রতিষ্ঠার প্রস্তাব উত্থাপন করেন। কমিটি সভা সূত্রে জানা গেছে, আগামী বছর জানুয়ারিতে ঢাকায় অনুষ্ঠিতব্য সার্ক কৃষিমন্ত্রীদের সভায় সার্ক সীড ব্যাংকের কাঠামো চূড়ান্ত হবে। কৃষি মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব আনোয়ার ফারুক দু'দিনব্যাপী কারিগরি কমিটির সভায় সভাপতিত্ব করেন। বাংলাদেশ ছাড়াও ভুটান, ভারত, নেপাল ও শ্রীলংকার প্রতিনিধিরা সভায় অংশ নেন। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এমএইচসি/পিডি/২১১৫ঘ.