২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

হজযাত্রীদের জন্য জিএমজির উপহার

হজযাত্রীদের উপহার হিসেবে হজের আনুষ্ঠানিকতা সম্বলিত একটি পুস্তিকা, ব্যাগ, ছাতা ও শুকনো খাবার দিচ্ছে জিএমজি এয়ারলাইন্স।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 13 Oct 2010, 01:24 PM

Updated : 25 Aug 2022, 07:06 PM

ঢাকা, অক্টোবর ১৩ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- হজযাত্রীদের উপহার হিসেবে হজের আনুষ্ঠানিকতা সম্বলিত একটি পুস্তিকা, ব্যাগ, ছাতা ও শুকনো খাবার দিচ্ছে জিএমজি এয়ারলাইন্স। বেসরকারি বিমান পরিচালনা সংস্থার এক সংবাদ বিজ্ঞপ্তিতে বুধবার এ তথ্য জানানো হয়। জিএমজি এয়ারলাইন্সের জেদ্দাগামী ফ্লাইটে বুধবার থেকে এ উপহার সামগ্রী দেওয়া শুরু হয়েছে। জিএমজির বহরের বোয়িং ৭৬৭-৩০০ইআর বিমানটি হজযাত্রী পরিবহন করছে। তবে সাধারণ যাত্রীরাও এ সময় ওই ফ্লাইটে জেদ্দা যেতে পারবেন বলে সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়। জিএমজি এয়ারলাইন্সের প্রধান নির্বাহী কর্মকর্তা ক্রিশ্চিয়ান হেইঞ্জম্যানের উদ্ধৃতি দিয়ে বিজ্ঞপ্তিতে বলা হয়, "আমরা আশা করি প্রথমবারের মতো যারা হজে যাচ্ছেন, এ সব উপহার সামগ্রী তাদের জন্য সহায়ক হবে।" ১৯৯৭ সালে প্রতিষ্ঠিত জিএমজি এয়ারলাইন্স ১৯৯৮ সালের ৬ এপ্রিল অভ্যন্তরীণ রুটে যাত্রী পরিবহন শুরু করে। ২০০৪ সালের ৮ সেপ্টেম্বর চট্টগ্রাম-কলকাতা রুটে ফ্লাইট চালুর মাধ্যমে প্রথম আন্তর্জাতিক পরিমণ্ডলে পা দেয় তারা। বাংলাদেশের অন্যতম বৃহৎ শিল্পগোষ্ঠী বেক্সিমকো গ্র"প গত বছর জিএমজির উল্লে