২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

গাজীপুরে গাঁজাসহ একজন গ্রেপ্তার

গাজীপুরের কালীগঞ্জের চৌরা পূর্বপাড়া এলাকায় বুধবার পাঁচ কেজি গাঁজা উদ্ধার করেছে পুলিশ।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 13 Oct 2010, 09:45 AM

Updated : 25 Aug 2022, 07:06 PM

গাজীপুর, অক্টোবর ১৩ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- গাজীপুরের কালীগঞ্জের চৌরা পূর্বপাড়া এলাকায় বুধবার পাঁচ কেজি গাঁজা উদ্ধার করেছে পুলিশ। এ ঘটনায় আবুল হোসেন (৩৭) নামে একজনকে গ্রেপ্তার করা হয়েছে। তার বাবার নাম বাছির উদ্দিন। কালীগঞ্জ থানার উপ-পরিদর্শক (এসআই) আহাদুল ইসলাম বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে জানান, আবুল হোসেনের বাড়িতে গাঁজা রাখা হয়েছে-এমন তথ্যের ভিত্তিতে সকাল ৯টার দিকে তার বাড়িতে অভিযান চালানো হয়। এ সময় গাঁজাসহ আবুলকে গ্রেপ্তার করা হয়। এ ব্যাপারে কালীগঞ্জ থানায় মামলা হয়েছে। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/আরএ/১৫৪৩ ঘ.