২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

বাসটি তীরের কাছে, যান চলাচল বন্ধ

সাভারের আমিনবাজারে সালেপুরে তুরাগ নদীতে পড়ে যাওয়া বাসটি দুটি মালবাহী ট্রলার দিয়ে টেনে তীরের কাছে আনা হয়েছে। (আরো তথ্যসহ)

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 12 Oct 2010, 10:04 AM

Updated : 25 Aug 2022, 07:06 PM

ঢাকা, অক্টোবর ১২ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- সাভারের আমিনবাজারে সালেপুরে তুরাগ নদীতে পড়ে যাওয়া বাসটি দুটি মালবাহী ট্রলার দিয়ে টেনে তীরের কাছে আনা হয়েছে। তীরের কাছে আনা হলে বেলা ৩টা ৩৫ মিনিটের দিকে বাসের খানিকটা পানির উপরে দেখা যায়। এরপর সেনাবাহিনীর দুটি রেকার বাসটিকে নদী থেকে টেনে তোলার চেষ্টা শুর" করে। এদিকে উদ্ধার কাজের সুবিধার্থে ঢাকা-আরিচা মহাসড়কে গাবতলী থেকে সাভার পর্যন্ত যানবাহন চলাচল সাময়িকভাবে বন্ধ করে দেওয়া হয়েছে। ঢাকা আরিচা মহাসড়ক থেকে নদীতে পড়ে যাওয়ার ৫২ ঘণ্টা পর বাসটিকে তীরের কাছে টেনে আনা সম্ভব হলো। উপপুলিশ কমিশনার ট্রাফিক (পশ্চিম) সেলিম মো. জাহাঙ্গীর বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, "মহাসড়কে সাময়িকভাবে যান চলাচল বন্ধ করা হয়েছে। বিকল্প পথে মিরপুরের দার"সসালাম থেকে বেড়িবাঁধ দিয়ে যানবাহন চলাচল করছে।" এর আগে দমকল বাহিনী, সেনাবাহিনী ও নৌবাহিনীর উদ্ধারকর্মীরা বাসটিকে টেনে তোলার জন্য নানাভাবে চেষ্টা চালিয়ে ব্যর্থ হয়। অবশেষে মঙ্গলবার সাড়ে ৩টার দিকে দুটি শক্তিশালী ট্রলার দিয়ে টেনে বাসটিকে তীরের কাছে নিয়ে আসা সম্ভব হয়। ঘটনা