২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

কুষ্টিয়ায় গণপিটুনিতে চার 'চরমপন্থি' নিহত

কুষ্টিয়ায় গণপিটুনিতে চার চরমপন্থি নিহত হয়েছে বলে পুলিশ জানিয়েছে। তবে তাদের পরিচয় পাওয়া যায়নি।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 10 Oct 2010, 07:11 PM

Updated : 25 Aug 2022, 07:05 PM

কুষ্টিয়া, অক্টোবর ১০ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)-কুষ্টিয়ায় গণপিটুনিতে চার চরমপন্থি নিহত হয়েছে বলে পুলিশ জানিয়েছে। তবে তাদের পরিচয় পাওয়া যায়নি। রোববার রাত সাড়ে ১২টার দিকে কুষ্টিয়া-আলমডাঙ্গা সড়কে সদর উপজেলার খোর্দ্দ আইলচারা ইউনিয়নের ননখোলা এলাকায় এ ঘটনা ঘটে। কুষ্টিয়া সদর সার্কেলের সহকারী পুলিশ সুপারিনটেনডেন্ট (এএসপি) সিএ হালিম এলাকাবাসীর বরাত দিয়ে বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, নিহতরা সবাই চরমপন্থি দলের সদস্য। তবে এখনো তাদের পরিচয় নিশ্চিত হওয়া যায়নি। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/ডিডি/০১০০ ঘ.