২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

বরিশালে জেলের লাশ উদ্ধার

বরিশালের উজিরপুর উপজেলার সন্ধ্যা নদী থেকে এক জেলের লাশ উদ্ধার করা হয়েছে।।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 10 Oct 2010, 10:24 AM

Updated : 25 Aug 2022, 07:05 PM

বরিশাল, অক্টোবর ১০ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- বরিশালের উজিরপুর উপজেলার সন্ধ্যা নদী থেকে এক জেলের লাশ উদ্ধার করা হয়েছে।। স্থানীয় জেলেরা রোববার সকালে উপজেলার দাসেরহাট এলাকা থেকে হানিফ মল্লিকের (৫০) লাশ উদ্ধার করে। সে বাবুগঞ্জ উপজেলার দক্ষিণ রাকুদিয়া গ্রামের বাসিন্দা। হানিফ মল্লিকের স্ত্রী হালিমা বেগম বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে জানান, শুক্রবার দুপুরে ঝড়ের সময় বাবুগঞ্জের সন্ধ্যা নদীতে মাছ শিকাররত অবস্থায় নৌকা উল্টে নিখোঁজ হয় হানিফ। সকালে উজিরপুরের শের আলী সিকদারের মাছ ধরার জালে তার লাশ আটকা পড়ে। তার লাশ পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/আরএ/১৬২০ ঘ.