২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

ছহুল হোসাইনকে হাজিরা থেকে অব্যাহতি

আদালত অবমাননার মামলায় ব্যক্তিগত হাজিরা থেকে নির্বাচন কমিশনার মুহাম্মদ ছহুল হোসাইনকে অব্যাহতি দিয়েছে হাইকোর্ট।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 07 Oct 2010, 07:55 AM

Updated : 25 Aug 2022, 07:04 PM

ঢাকা, অক্টোবর ০৭ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- আদালত অবমাননার মামলায় ব্যক্তিগত হাজিরা থেকে নির্বাচন কমিশনার মুহাম্মদ ছহুল হোসাইনকে অব্যাহতি দিয়েছে হাইকোর্ট। বৃহস্পতিবার বিচারপতি এএইচএম শামসুদ্দিন চৌধুরী ও বিচারপতি শেখ মো. জাকির হোসেনের বেঞ্চ ছহুল হোসাইনের আবেদনের প্রেক্ষিতে এই আদেশ দেয়। আদালত অবমাননার আবেদনটির ওপর শুনানির দিন ধার্য করা হয়েছে আগামী ১০ অক্টোবর। আওয়ামী লীগের সাংসদ মহিউদ্দীন খান আলমগীর গত ২৮ সেপ্টেম্বর হাইকোর্টে ছহুল হোসাইনের বিরুদ্ধে আদালত অবমাননার আবেদনটি দায়ের করেন। এই আবেদনের পরিপ্রেক্ষিতে হাইকোর্ট ছহুল হোসাইনের বিরুদ্ধে রুল জারি করে ৭ অক্টোবর তাকে সশরীরে আদালতে হাজির হওয়ার নির্দেশ দেয়। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/কেএমএস/১৩৫০ ঘ.