২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

শ্রমিক ছাঁটাই: পোশাক কারখানায় বিক্ষোভ

নারায়ণগঞ্জ সদর উপজেলার ফতুল্লায় একটি পোশাক কারখানায় শ্রমিক ছাঁটাই নিয়ে বিক্ষোভ হয়েছে।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 06 Oct 2010, 12:37 PM

Updated : 25 Aug 2022, 07:03 PM

নারায়ণগঞ্জ, অক্টোবর ০৬ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম) - নারায়ণগঞ্জ সদর উপজেলার ফতুল্লায় একটি পোশাক কারখানায় শ্রমিক ছাঁটাই নিয়ে বিক্ষোভ হয়েছে। বুধবার সকালে ফতুল্লার শিবু মার্কেট এলাকার র‌্যাডিকেল ডিজাইন নামের কারখানায় বিক্ষুব্ধ শ্রমিকরা কারখানার তত্ত্বাবধায়ক ও কর্মচারীদেরও মারধর করে। এতে কারখানার উৎপাদন এক ঘণ্টা বন্ধ ছিলো। পরে পুলিশ গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনলে উৎপাদন স্বাভাবিক হয়। বাংলাদেশ নিট পোশাক প্রস্তুত ও রপ্তানিকারক সমিতির (বিকেএমইএ) লেবার স্ট্যান্ডিং কমিটির চেয়ারম্যান জিএম ফারুক সাংবাদিকদের জানান, র‌্যাডিক্যাল ডিজাইন কারখানার বেশকিছু শ্রমিক নানা অজুহাত সৃষ্টি করে উৎপাদন ব্যাহত করছিলো। কারখানা কর্তৃপক্ষ উস্কানি দেওয়ার অভিযোগে কারখানার ৬০ শ্রমিককে চিহ্নিত করে চাকরিচ্যুত করার সিদ্ধান্ত নেয়। এর প্রতিবাদে বিক্ষোভ করে কারখানার অন্য শ্রমিকরা। তারা কারখানার তত্ত্বাবধায়ক জামাল ও রক্ষণাবেক্ষণ কর্মকর্তা ডালিয়াকে মারধর করে। পরিস্থিতি নিয়ন্ত্রণে আসার পর ৬০ শ্রমিককে চাকরিচ্যুত করা হয়। শ্রম আইন অনুযায়ী তাদের সব পাওনাও পরিশোধ করা হয়েছে। এ সময় ফতুল্লা মডেল থানার ওসি জীবন কান্তি সরকার, ফতুল্লা থানা শ্রমিক লীগের সভাপতি কাউসার আহমেদ পলাশ উপস্থিত ছিলেন। ফতুল্লা মডেল থানার ওসি জীবন কান্তি সরকার ঘটনার সত্যতা স্বীকার করে বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, পরিস্থিতি নিয়ন্ত্রণে রয়েছে। শ্রম আইন অনুযায়ী চাকরিচ্যুতদের সব পাওনা পরিশোধ করেছে কর্তৃপক্ষ। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/এমএসবি/১৮৩২ ঘ.