২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

চালককে হত্যা করে অটোরিকশা ছিনতাই

ফেনীর ছাগলনাইয়া উপজেলায় চালককে হত্যা করে একটি সিএনজি চালিত অটোরিকশা ছিনতাই করেছে দুর্বৃত্তরা।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 06 Oct 2010, 11:00 AM

Updated : 25 Aug 2022, 07:04 PM

ফেনী, অক্টোবর ০৬ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- ফেনীর ছাগলনাইয়া উপজেলায় চালককে হত্যা করে একটি সিএনজি চালিত অটোরিকশা ছিনতাই করেছে দুর্বৃত্তরা। মঙ্গলবার রাত সাড়ে ৯টার দিকে ফেনী-ছাগলনাইয়া সড়কের বাশপাড়া এলাকা থেকে চালক মো. ইব্রাহীমের (৩০) লাশ উদ্ধার করে পুলিশ। এ ঘটনার প্রতিবাদে অটোরিকশা চালকরা বুধবার সকালে ছাগলনাইয়া থেকে বিভিন্ন রুটে ধর্মঘট ডাকে। নিহত ইব্রাহীম উপজেলার কৈয়ারা গ্রামের আবু আহম্মদের ছেলে। ছাগলনাইয়া অটোরিকশা স্ট্যান্ডে ধর্মঘটী চালকরা বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে জানায়, ইব্রাহীম ভাড়ায় অটোরিকশা চালাতেন। মঙ্গলবার সন্ধ্যায় ৪-৫ জন যাত্রীবেশী ছিনতাইকারী ছাগলনাইয়া সিএনজি স্টেশন থেকে তার গাড়িতে ওঠে। এরপর তাকে হত্যা করে লাশ ফেনী-ছাগলনাইয়া সড়কের বাশপাড়া চৌধুরি রাস্তার মাথায় ফেলে গাড়ি নিয়ে পালিয়ে যায়। ছাগলনাইয়া থানার ওসি মো. শাহজাহান মিয়া জানান, রাত সাড়ে ৯টার দিকে পুলিশ তার লাশ উদ্ধার করে। এরপর উপজেলা স্বাস্থ্য কমপে