চাঁদপুর, অক্টোবর ০৬ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- চাঁদপুর সেতুতে 'অতিরিক্ত' টোল আদায়ের প্রতিবাদে বুধবার তিন ঘণ্টা সড়ক অবরোধ কর্মসূচি পালন করেছে সড়ক পরিবহন শ্রমিক ইউনিয়ন।
তবে অতিরিক্ত টোল আদায় করার অভিযোগ অস্বীকার করেছেন টোল আদায়কারীরা।
পুলিশ জানিয়েছে, বুধবার সকাল ৭টা থেকে ১০টা পর্যন্ত চাঁদপুর সেতুর উত্তর পাশে এ অবরোধ কর্মসূচি পালন করে শ্রমিকরা। এ সময় সেতুর দুই পাশে বিভিন্ন ধরনের কয়েকশ' যানবাহন আটকা পড়ে।
চাঁদপুর সদর মডেল থানার উপ-পরিদর্শক (এসআই) মনির আহমেদ বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে জানান, অবরোধ চলাকালে অনাকাক্সিক্ষত কোনো ঘটনা ঘটেনি। টোল আদায় নিয়ে সৃষ্ট সমস্যা জেলা প্রশাসক এবং সড়ক বিভাগের কর্মকর্তাদের সঙ্গে আলাপ-আলোচনার মাধ্যমে সমাধান করার আশ্বাস দেওয়া হয়েছে শ্রমিক নেতাদের।
বাংলাদেশ সড়ক পরিবহন শ্রমিক ফেডারেশনের যুগ্ম সম্পাদক ও চাঁদপুর জেলা সড়ক পরিবহন শ্রমিক ইউনিয়নের সাধারণ সম্পাদক আনোয়ার হোসেন মুন্সী সাংবাদিকদের জানান, চাঁদপুর সেতু দিয়ে চলাচলচারী ট্রাক/বাস/ট্যাংক/ট্রাক্টরের (ট্রলিসহ) জন্য খাজনা নির্ধারিত আছে ১৭০ টাকা। আর মিনিবাস/ট্রাক্টর(ট্রলিছাড়া)/কোস্টারের জন্য নির্ধারিত ৫৫ টাকা করে খাজনা নির্ধারিত আছে।
অথচ বাসের জন্য যে পরিমাণ খাজনা নির্ধারিত আছে তা মিনিবাস থেকে আদায় করছে টোল আদায়কারীরা।
তিনি বলেন, 'এই গাড়ি ৩১ সিটের বেশি'
bdnews24