২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

চাঁদপুরে আগুনে পুড়েছে ১২ দোকান

চাঁদপুরের ফরিদগঞ্জ উপজেলায় আগুনে ১২টি দোকান পুড়েছে। আগুন নেভানোর সময় আহত হয়েছেন অন্তত ১০ জন।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 05 Oct 2010, 08:32 AM

Updated : 25 Aug 2022, 07:03 PM

চাঁদপুর, অক্টোবর ০৫ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- চাঁদপুরের ফরিদগঞ্জ উপজেলায় আগুনে ১২টি দোকান পুড়েছে। আগুন নেভানোর সময় আহত হয়েছেন অন্তত ১০ জন। স্থানীয়রা জানিয়েছেন, মঙ্গলবার সকাল ১০টার দিকে উপজেলার গৃদকালিন্দিয়া বাজারের একটি চায়ের দোকান লাগা এ আগুন আশপাশের কয়েকটি দোকানে ছড়িয়ে পড়ে। চাঁদপুর উত্তর ফায়ার সার্ভিস ও লক্ষ্মীপুর ফায়ার সার্ভিসের কর্মীরা এক ঘণ্টার চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আনতে সক্ষম হন। আহতদের মধ্যে ছয়জনের নাম জানা গেছে। তারা হলেন- বাবু খান (২৫), বাপ্পি (২৮), রাজন (২৭), সোহেল আহমেদ (৩০), জহিরুল ইসলাম (২৬) ও বাবু (২৯)। চাঁদপুর উত্তর ফায়ার সার্ভিসের দমকল কর্মী খলিলুর রহমান বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে জানান, বাজারের মনু মিয়ার চায়ের দোকানে সিলিন্ডারের লিক হওয়া পাইপ থেকে আগুনের সূত্রপাত। পরে সিলিন্ডারটি বিস্ফোরিত হয়ে আগুন আশপাশের দোকানে ছড়িয়ে পড়ে। আগুনে ৫০ লাখ টাকার ক্ষতি হয়েছে বলে দাবি করছেন ব্যবসায়ীরা। তবে দমকল বাহিনী একথা নিশ্চিত করেনি। গৃদকালিন্দিয়া ইউনিয়ন পরিষদের (ইউপি) চেয়ারম্যান মো. ওয়াহিদুর রহমান, গৃদকালিন্দিয়া বাজার কমিটির সভাপতি আউয়াল খান ও সাধারণ সম্পাদক আবুল খায়ের পাটওয়ারী ঘটনাস্থল পরিদর্শন করেছেন। ইউপি চেয়ারম্যান ওয়াহিদুর রহমান জনিয়েছেন, ক্ষতিগ্রস্ত ব্যবসায়ীদের সরকারিভাবে সাহায্য করার ব্যাপারে চেষ্টা করা হবে। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/আরএ/এজে/১৪৩৪ ঘ.