২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

'সরকার শিগগির সংবিধান পুনর্মুদ্রণ করবে'

পঞ্চম সংশোধনী বিষয়ে আদালতের রায়ের আলোকে সরকার শিগগির সংবিধান পুনর্মুদ্রণ করবে বলে জানিয়েছেন আইনমন্ত্রী। তার মতে, এ পুনর্মুদ্রণ সংবিধান সংশোধন নয়।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 04 Oct 2010, 12:47 PM

Updated : 25 Aug 2022, 06:45 PM

ঢাকা, অক্টোবর ০৪ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- পঞ্চম সংশোধনী বিষয়ে আদালতের রায়ের আলোকে সরকার শিগগির সংবিধান পুনর্মুদ্রণ করবে বলে জানিয়েছেন আইনমন্ত্রী। তার মতে, এ পুনর্মুদ্রণ সংবিধান সংশোধন নয়। সংবিধান পুনর্মুদ্রণ বিষয়ে প্রধান বিচারপতি এবিএম খায়রুল হকের বক্তব্যও ঠিক আছে বলে মন্তব্য করেন আইনমন্ত্রী শফিক আহমেদ। সোমবার মন্ত্রণালয়ে নিজ কার্যালয়ে আইনমন্ত্রী সাংবাদিকদের এ কথা বলেন। বাংলাদেশে ডেনমার্কের রাষ্ট্রদূত স্ভেন্ড ওলিংয়ের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ শেষে সাংবাদিকদের আইনমন্ত্রী বলেন, "আদালতের রায়ে পঞ্চম সংশোধনী বাতিল হয়ে গেছে। পঞ্চম সংশোধনী বাতিলের কারণে সংবিধান পূর্বাস্থায় ফিরে গেছে। "পঞ্চম সংশোধনীর অংশটুকু বাদ দিয়ে সংবিধান পুনরায় ছাপানো হবে। রায়ের সঙ্গে সংবিধান সংশোধনের কোনো সম্পর্ক নেই।" সংবিধান সংশোধন নিয়ে আওয়ামী লীগ সাধারণ সম্পাদক এবং বিএনপি মহাসচিবের সঙ্গে একমত পোষণ করে শফিক বলেন, "সংবিধান সংশোধনের একমাত্র এখতিয়ার জাতীয় সংসদের। এ ব্যাপারে কোন দ্বিমত নেই।" "কিন্তু এতে (পুনর্মুদ্রণে) সংবিধান সংশোধন করা হচ্ছে না," জানিয়ে আইনমন্ত্রী বলেন, "বরং পঞ্চম সংশোধনী বাতিলের পর সংবিধান যে অবস্থায় থাকার কথা তাই পুনর্মুদ্রণ করা হচ্ছে।" "এ বিষয়ে বিশেষজ্ঞদের মতামত নেওয়ারও কোন প্রয়োজন নেই," উল্লেখ করে শফিক আহমেদ বলেন, "এ ব্যাপারে প্রধান বিচারপতির বক্তব্য ঠিকই রয়েছে। সরকার শিগগিরই এ ব্যাপারে পদক্ষেপ নেবে।" আইনমন্ত্রী জানান, সংবিধান অনুযায়ী কারো সামরিক শাসন জারির কোনো ক্ষমতা নেই। তখন ফরমানের মাধ্যমে দেশে সামরিক শাসন জারি করা হয়েছিল। যা পরবর্তীতে পঞ্চম সংশোধনীর মাধ্যমে সংবিধান অন্তর্ভুক্ত করা হয়। আদালতের রায়ের পর সংশোধনীর এ অংশটি বাতিল হয়ে গেছে। এটি বাদ দিয়েই সংবিধান পুনর্মুদ্রণ হবে। সংবিধান সংশোধনে গঠিত কমিটির কার্যক্রম প্রসঙ্গে মন্ত্রী বলেন, "তারা পুরো সংবিধান সংশোধনের ব্যাপারে কাজ করছেন। তারা সংশোধনী প্রস্তাব তৈরি করে সংসদে উপস্থাপন করবেন। সংসদই সে ব্যাপারে ব্যবস্থা নেবে।" পুনর্মুদ্রিত সংবিধানে ধর্মভিত্তিক রাজনৈতিক দল নিষিদ্ধ করা হবে কি না