২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

কাঁটাসুর খালের অবৈধ স্থাপনা উচ্ছেদ শুরু

রাজধানীর মোহাম্মদপুরের কাঁটাসুর খালের অবৈধ স্থাপনা উচ্ছেদ অভিযান সোমবার সকালে শুরু করেছে ঢাকা ওয়াসা। (আরো তথ্যসহ-১)

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 04 Oct 2010, 04:58 AM

Updated : 25 Aug 2022, 06:46 PM

ঢাকা, অক্টোবর ০৪ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- রাজধানীর মোহাম্মদপুরের কাঁটাসুর খালের অবৈধ স্থাপনা উচ্ছেদ অভিযান সোমবার সকালে শুরু করেছে ঢাকা ওয়াসা। ওয়াসার নির্বাহী ম্যাজিস্ট্রে কাজী ওয়াছিউদ্দিন বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, "টাস্কফোর্সের সিদ্ধান্ত অনুযায়ী সকাল ১০টা থেকে উচ্ছেদ অভিযান শুরু হয়েছে।" তিনি জানান, মোহাম্মদপুরের জাফরাবাদের পুলপাড় বটতলা থেকে মোহম্মাদিয়া হাউজিং সোসাইটি পর্যন্ত এ খালের দৈর্ঘ্য প্রায় দুই কিলোমিটার (১৮০০মিটার)। এর মধ্যে বিভিন্ন স্থানে প্রায় আধ কিলোমিটার এলাকায় অবৈধ স্থাপনা রয়েছে। জাফরাবাদের পুলপাড় বটতলা থেকে উচ্ছেদ অভিযান শুরু করা হয়েছে বলেও তিনি জানান। উদ্ধার অভিযানে র‌্যাব ও পুলিশ সদস্যরা মোতায়েন আছে। গত ২৯ সেপ্টেম্বর নদ-নদীর নাব্যতা রক্ষা সংক্রান্ত জাতীয় টাস্কফোর্সের এক বৈঠকে অক্টোবর মাসের মধ্যে ঢাকা ও এর আশপাশের ছয়টি খাল অবৈধ দখলমুক্ত করার জন্য সংশ্লিষ্ট জেলা প্রশাসনকে নির্দেশ দেওয়া হয়। খালগুলো হচ্ছে