২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

বিজিএমইএ ভবন কেন ভাঙা হবে না, জানতে চেয়েছে আদালত

তৈরি পোশাক প্রস্তুত ও রপ্তানিকারক সমিতির (বিজিএমইএ) ভবন ভাঙার নির্দেশ কেন দেওয়া হবে না, তা জানতে চেয়েছে হাইকোর্ট।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 03 Oct 2010, 10:08 AM

Updated : 25 Aug 2022, 06:44 PM

ঢাকা, অক্টোবর ০৩ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- তৈরি পোশাক প্রস্তুত ও রপ্তানিকারক সমিতির (বিজিএমইএ) ভবন ভাঙার নির্দেশ কেন দেওয়া হবে না, তা জানতে চেয়েছে হাইকোর্ট। রোববার বিচারপতি জুবায়ের রহমান চৌধুরী ও ফারাহ মাহবুবের বেঞ্চ স্বপ্রণোদিত হয়ে সরকারের প্রতি এ আদেশ দেয়। আগামী দুই সপ্তাহের মধ্যে গণপূর্ত সচিব, রাজধানী উন্নয়ন কর্তৃপক্ষ (রাজউক), বিজিএমইএ সভাপতি, ঢাকা জেলা প্রশাসক ও ঢাকা মহানগর পুলিশ (ডিএমপি) কমিশনারকে এর জবাব দিতে বলা হয়েছে। ২ অক্টোবর ইংরেজি দৈনিক নিউ এইজ- এ প্রকাশিত বিজিএমইএ ভবন সংক্রান্ত একটি প্রতিবেদন আদালতে উপস্থাপন করেন অ্যাডভোকেট ডিএইচএম মনিরউদ্দিন। এরপর আদালত স্বপ্রণোদিত হয়ে এ রুল জারি করে। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/পিসি/আরএ/কেএমএস/১৬০৬ ঘ.