মহসীনুল করিম
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম জ্যেষ্ঠ প্রতিবেদক
ঢাকা, অক্টোবর ০২ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- ভারতের ঠিকাদাররা সে দেশ থেকে বাংলাদেশের খাদ্যশস্য পরিবহণে চড়া দর দেওয়ায় ভারতীয় কর্তৃপক্ষ আগের দরপত্র বাতিল করে নতুন দরপত্র আহ্বান করেছে।
১৫ দিনের সময় দিয়ে এই নতুন দরপত্র আহ্বান করায় বাংলাদেশে খাদ্যশস্য আমদানি প্রায় দু'সপ্তাহ পিছিয়ে যাচ্ছে।
ঢাকায় খাদ্য অধিদপ্তরের মহাপরিচালক আহাম্মদ হোসেন খান বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমের কাছে একথা স্বীকার করেছেন।
তিনি বলেছেন, পরিবহণ ঠিকাদার নিয়োগের নতুন দরপত্রে ১৫ দিন সময় দেওয়া হয়েছে। নতুন দরপত্র নিয়ে ঠিকাদার নিয়োগে কিছুটা সময় লাগবে। ঠিকাদার নিয়োগ হলেই ভারত থেকে খাদ্যশস্য আসা শুরু হবে।
বাংলাদেশ সরকারি পর্যায়ে ভারত থেকে পাঁচ লাখ মেট্রিক টন চাল ও গম আমদানি করছে। এরমধ্যে তিন লাখ টন চাল এবং দুই লাখ টন গম। এ চাল ও গম আমদানির জন্য গত প্রায় চার মাস ধরে দুই দেশের মধ্যে প্রক্রিয়া চলছে।
বাংলাদেশের খাদ্য সচিব বরুণ দেব মিত্র (বিডি মিত্র) এবং খাদ্য অধিদপ্তরের মহাপরিচালক আহাম্মদ হোসেন খান ইতোমধ্যে কয়েকবার ভারত সফর করেন। তারা আলোচনা করে খাদ্যশস্যের দাম নির্ধারণসহ আমদানি চুক্তি করেছেন।
আহাম্মদ হোসেন খান বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, "ভারতীয় চাল রপ্তানীকারক প্রতিষ্ঠান স্টেট ট্রেডিং কর্পোরেশন (এসটিসি) এবং পিইসি লি. চুক্তি অনুযায়ী বাংলাদেশে চাল ও গম পরিবহণে স
bdnews24