ঢাকা, ০২ অক্টোবর (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- স্থানীয় সরকারমন্ত্রী সৈয়দ আশরাফুল ইসলাম বলেছেন, যুদ্ধাপরাধীদের বিচারের সুযোগ হাতছাড়া করলে আর পাওয়া যাবে না।
শনিবার রাজধানীর ইঞ্জিনিয়ার্স ইন্সটিটিউশন মিলনায়তনে এক অনুষ্ঠানে এ কথা বলেন মন্ত্রী।
'যুদ্ধাপরাধীদের বিচার ও বাহাত্তরের সংবিধান পুনর্বহালের দাবিতে জাতীয় কনভেনশন' শীর্ষক এ অনুষ্ঠান আয়োজন করে বাংলাদেশের ওয়ার্কাস পার্টি।
আওয়ামী লীগের সাধারণ সম্পাদক সৈয়দ আশরাফ বলেন, "দ্রব্যমূল্য, যানজট, চাঁদাবাজিসহ অন্য সংকট একদিন না একদিন সমাধান হবে। যুদ্ধাপরাধীদের বিচারের সুযোগ এসেছে। এ সুযোগ হাতছাড়া করলে আর পাওয়া যাবে না।"
"যুদ্ধাপরাধীদের বিচারে অভিজ্ঞতা, বিচারক ও আইনজীবীর অভাব রয়েছে" জানিয়ে সৈয়দ আশরাফ বলেন, "এসব ব্যাপারে অভিজ্ঞতা অর্জন করে এগিয়ে যেতে হচ্ছে।"
তিনি জানান, যুদ্ধাপরাধীদের বিচারে যত ভয়ভীতি দেখানো হোক তা প্রতিহত করা হবে।
অনুষ্ঠানে আওয়ামী লীগ নেতা আব্দুর রাজ্জাক যুদ্ধাপরাধীদের ব্যাপারে বলেন, "যুদ্ধাপরাধীদের বিচার ও সংবিধান সংশোধন পদক্ষেপের ব্যাপারে মহাষড়যন্ত্র হচ্ছে।"
তিনি অভিযোগ করেন, পাকিস্তানি দালাল বলেই বিএনপি-জামাত বলছে বাংলাদেশ স্বাধীন হয়নি।
শাহরিয়ার কবির বলেন, "জনগণকে বোঝাতে হবে কেন যুদ্ধাপরাধীদের বিচার ও সংবিধান সংশোধন করা প্রয়োজন।"
যুদ্ধাপরাধীদের বিচারের পক্ষে জনমত তৈরিতে মহাজোট জাতীয় কনভেনশন আয়োজন করবে বলে জানান সৈয়দ আশরাফুল ইসলাম।
অনুষ্ঠানে শিল্পমন্ত্রী দিলিপ বড়
bdnews24