রাজশাহী, অক্টোবর ০১ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম) - রাজশাহীতে হিজবুত তাওহীদের আরো দুই কর্মীকে আটক করেছে পুলিশ।
শুক্রবার দুপুর দেড়টার দিকে রাজশাহী বিশ্ববিদ্যালয়ের পাশের বুধপাড়া এলাকা থেকে মতিহার থানা পুলিশ তাদের আটক করে।
আটককৃতরা হলেন- মতিহার থানাধীন ধরমপুর গ্রামের পিয়ারুল ইসলাম ও ধরমপুর বউ বাজার এলাকার রবিউল আউয়াল।
মতিহার থানার কর্তব্যরত কর্মকর্তা সহকারী উপপরিদর্শক (এএসআই) মাজেদ আলী সাংবাদিকদের জানান, ধর্মীয় বই ও কম্পিউটার ডিস্ক (সিডি) বিতরণকালে তাদের আটক করা হয়।
থানায় রেখে তাদের জিজ্ঞাসাবাদ চলছে বলে জানান মাজেদ।
এ আগে ২৬ সেপ্টেম্বর বুধপাড়া ও তালাইমারী এলাকা থেকে জিহাদি বই, সিডি ও প্রচারপত্রসহ এই সংগঠনের সাত কর্মীকে আটক করা হয়।
তাদের ৫৪ ধারায় গ্রেপ্তার দেখিয়ে জিজ্ঞাসাবাদের জন্য বুধবার আদালতের মাধ্যমে হেফাজতে নেয় পুলিশ।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/এমএসবি/১৭২৫ ঘ.
bdnews24