মঈনুল হক চৌধুরী
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম প্রতিবেদক
ঢাকা, জানুয়ারি ৩১ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- দেশের ৭০ হাজার কারাবন্দির তিন-চতুর্থাংশ সাজা ছাড়াই কারাভোগ করছে।
ফলে কারাগারের চাপ কমাতে লঘু অপরাধে সাজাপ্রাপ্ত আরো অনেককে ছেড়ে দেওয়ার কথা ভাবছে সরকার।
একটি প্রকল্পের আওতায় গত এক বছরে ১৪ হাজার হাজতি ও কয়েদিকে মুক্তি দেওয়া হয়েছে। সরকারি কর্মকর্তারা জানিয়েছেন, প্রকল্পের প্রথম পর্যায় শেষে এখন দ্বিতীয় পর্যায় শুরুর পরিকল্পনা হচ্ছে।
দেশের ৬৮টি কারাগারে বন্দি ধারণ ক্ষমতা ২৭ হাজার। তবে বর্তমানে বন্দি রয়েছে ৭০ হাজারের বেশি।
কারামহা পরিদর্শক (আইজি-প্রিজন্স) ব্রিগেডিয়ার জেনারেল আশরাফুল ইসলাম খান রোববার বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, "এর মধ্যে ৭৭ শতাংশই বিচারাধীন আসামি।"
বর্তমান সরকার দায়িত্ব নেওয়ার সময় ৮৬ হাজার বন্দি ছিলো। অতিরিক্ত বন্দির চাপ কমাতে জার্মান টেকনিক্যাল কো-অপারেশন (জিটিজেড) এর আর্থিক সহায়তায় ই
bdnews24