২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

৮ কেজি গাজাসহ গ্রেপ্তার ৪

চাঁদপুরে শনিবার রাতে সাড়ে আট কেজি গাজাসহ চার ব্যক্তিকে গ্রেপ্তার করেছে গোয়েন্দা পুলিশ (ডিবি)।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 31 Jan 2010, 06:22 AM

Updated : 24 Aug 2022, 06:30 PM

চাঁদপুর, জানুয়ারি ৩১ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- চাঁদপুরে শনিবার রাতে সাড়ে আট কেজি গাজাসহ চার ব্যক্তিকে গ্রেপ্তার করেছে গোয়েন্দা পুলিশ (ডিবি)। গ্রেপ্তারকৃতরা হলেন- লাকি (২৫), সবুজ (২২), খোরশেদ (৫০) ও আল আমিন (২৫)। তাদের বাড়ি কুমিল্লার বুড়িচং উপজেলার আনন্দপুর এলাকায়। রাত সাড়ে ১০টার দিকে গাজাসহ ওই চারজনকে গ্রেপ্তার করা হয় বলে গোয়েন্দা পুলিশের উপ পরিদর্শক (এসআই) হুমায়ুন কবির জানান। তিনি বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, "শহরের স্ট্যান্ড রোড এলাকা থেকে সাড়ে ৫ কেজি গাজাসহ প্রথমে লাকি ও সবুজকে আটক করা হয়। পরে তাদের দেওয়া তথ্য অনুযায়ী শহরের ৫ নম্বর ঘাট এলাকা থেকে খোরশেদ ও আল আমিনকে গ্রেপ্তার করা হয়।" খোরশেদ ও আমিনের কাছে ৩ কেজি গাজা উদ্ধার করে পুলিশ। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/এফএফ/এমআই/১২১৫ ঘ.