প্রকাশ বিশ্বাস
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম জ্যেষ্ঠ প্রতিবেদক
ঢাকা, জানুয়ারি ২৯ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- পণ্য রপ্তানির আড়ালে লন্ডনে ৭৫ কেজি হেরোইন চোরাচালানের ঘটনায় বিডি ফুডসের বিভিন্ন কর্মকর্তা-কর্মচারীর বিরুদ্ধে দায়ের দুটি মামলার ভবিষ্যত অনিশ্চয়তায় পড়েছে।
মামলার আলামত হিসেবে লন্ডনে আটক হেরোইন পরীক্ষাসহ অন্যান্য সাক্ষ্য-প্রমাণ সংগ্রহের জন্য তদন্ত কর্মকর্তার যুক্তরাজ্য যাওয়ার অনুমতি না মেলায় তদন্ত প্রায় বন্ধ রয়েছে। ফলে তারিখের পর তারিখ পড়লেও মামলার তদন্ত প্রতিবেদন জমা পড়ছে না আদালতে।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম এর অনুসন্ধানে বিষয়টি ধরা পড়ে।
লন্ডনের দুটি সমুদ্র বন্দর দিয়ে সবজি ও ঘরের মেঝেতে ব্যবহৃত টাইল্স রপ্তানির আড়ালে ৭৫ কেজি হেরোইন উদ্ধারের পর ২০০৬ সালের ২১ এপ্রিল সিআইডির সহকারী সুপারিনটেনডেন্ট দীপক গুপ্ত বাদি হয়ে রাজধানীর মতিঝিল ও সূত্রাপুর থানায় মাদক দ্রব্য নিয়ন্ত্রণ আইনে দুটি মামলা করেন।
এতে জড়িত অভিযোগে বিডি ফুডসের কর্মকর্তা-কর্মচারীসহ ১০ জনকে গ্রেপ্তারও করা হয়।
অনুসন্ধানে দেখা যায়, মামলা দুটির তদন্ত কর্মকর্তা তিনবার বদল হয়েছে। সর্বশেষ তদন্ত কর্মকর্তা পুলিশের অপরাধ তদন্ত বিভাগের (সিআইডি) পরিদর্শক শ্যামল চৌধুরী গত বছরের এপ্রিল মাসে টাঙ্গাইলের কালিহাতি থানার ওসি হিসেবে যোগ দিয়েছেন।
গত বুধবার সূত্রাপুর থানার মামলাটিতে তদন্ত প্রতিবেদন দাখিলের দিন ধার্য ছিলো। মহানগর হাকিম এস কে এম তোফায়েল হাসান আগামী ১ মার্চ তা দাখিলের নতুন তারিখ ধার্য করেন।
মতিঝিল থানার মামলাটিতেও একই কারণে বার বার তারিখ পড়ছে। এ মামলায় আগামী ৭ ফেব্র"য়ারি তারিখ ধার্য আছে।
সংশ্লিষ্ট আদালতের পুলিশের জেনারেল রেকর্ডিং কার্যালয়ের উপ-পরিদর্শক সাখাওয়াত হোসেন, কনস্টেবল নূরুল ইসলাম ও মোশাররফ হোসেন বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, আদালত তদন্ত সম্পর্কে জানতে চাইলেও তারা জবাব দিতে পারছেন না।
গত বৃহস্পতিবারে শ্যামল চৌধুরীর সঙ্গে টেলিফোনে যোগাযোগ করা হলে তিনি বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, "পুরানো ওই বিষয়টি নিয়ে ঘাঁটাঘাটি করে কী ফল আসবে।"
নতুন তদন্ত কর্মকর্তা নিয়োগ হয়েছে কি না
bdnews24