সাভার, জানুয়ারি ২৭ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- দেশে নতুন করে হাঁস-মুরগিতে এভিয়ান ইনফ্লুয়েঞ্জার (বার্ড ফ্লু) সংক্রমণ দেখা দেওয়ার প্রেক্ষাপটে মৎস্য ও পশুসম্পদ মন্ত্রী আব্দুল লতিফ বিশ্বাস খামারীদের আতংকিত না হয়ে পরিস্থিতি মোকাবেলার পরামর্শ দিয়েছেন।
সাভারে বাংলাদেশ প্রাণী সম্পদ গবেষণা ইনস্টিটিউটে (বিএলআরআই) বুধবার বার্ড ফ্লু সনাক্তে অত্যাধুনিক ল্যাবরেটরি 'ন্যাশনাল রেফারেন্স ল্যাবরেটরি ফর এভিয়ান ইনফ্লুয়েঞ্জা বায়োসেফটি লেভেল টু প্লাস' এর উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ পরামর্শ দেন।
সরকার দেশের পোল্ট্রি শিল্প রক্ষায় ভারত থেকে ডিম আমদানি নিষিদ্ধ করবে জানিয়ে মন্ত্রী বলেন, "ভারতে বার্ড ফ্লু সংক্রমণের পাশাপাশি দেশের বিভিন্ন জেলায় এ রোগের বিস্তার ঠেকাতে মৎস্য ও পশুসম্পদ মন্ত্রণালয় কাজ করছে।
"দেশের বার্ড ফু
bdnews24