চাঁদপুর, জানুয়ারি ২৫ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- চাঁদপুরে সোমবার ভোরে অগ্নিকাণ্ডে দুটি দোকান পুড়ে গেছে।
ভোর ৪টার দিকে শহরের পুরানবাজারের মাছ বাজার এলাকায় এ দুর্ঘটনা ঘটে বলে চাঁদপুর দক্ষিণ ফায়ার সার্ভিসের স্টেশন কর্মকর্তা মো. আফছার উদ্দিন জানান।
তিনি বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, "বৈদ্যুতিক সর্ট সার্কিট থেকে ভোরে মাছ বাজার এলাকায় একটি চানাচুর তৈরীর কারখানায় আগুনের সুত্রপাত হয়। পরে তা পাশের একটি কসমেটিকস সামগ্রীর দোকানে ছড়িয়ে পড়ে।"
দমকল বাহিনীর কর্মীরা এসে এক ঘন্টা চেষ্টা চালিয়ে ভোর ৫টার দিকে আগুন নিয়ন্ত্রণে আনে।
অগ্নিকাণ্ডে ৫০ হাজার ক্ষতি হয়েছে বলে দমকল বাহিনী দাবি করলেও ক্ষতিগ্রস্ত দোকান দুটির মালিকদের অভিযোগ, এতে ৫ লাখ টাকার ক্ষয়ক্ষতি হয়েছে।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/এফএফ/১৫১১ ঘ.
bdnews24