ঢাকা, জানুয়ারি ২৪ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)-জনসংখ্যার ভিত্তিতে ওয়ার্ডের সীমানা নির্ধারণ করে ঢাকা সিটি করপোরেশনের নির্বাচন অনুষ্ঠানের নির্দেশ কেন দেওয়া হবে না তা জানাতে সরকারকে নির্দেশ দিয়েছে হাইকোর্ট।
বিচারপতি মমতাজ উদ্দিন আহমেদ ও বিচারপতি নাইমা হায়দারের বেঞ্চ সোমবার নগরীর খিলক্ষেত এলাকার শামিম মোল্লার একটি রিট আবেদনের পরিপ্রেক্ষিতে এ আদেশ দেয়।
সরকারের স্থানীয় সরকার মন্ত্রণালয়ের সচিব, ঢাকার মেয়র, প্রধান নির্বাচন কমিশনার, ঢাকার মেয়র ও জেলা প্রশাসককে আগামী চার সপ্তাহের মধ্যে এর জবাব দিতে বলা হয়েছে।
(বিস্তারিত আসছে)
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/পিসি/আরএ/জিএনএ/১৪৪৭ ঘ.
bdnews24