২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

বিএসএফ'র গুলিতে বাংলাদেশি নিহত

মেহেরপুর সদর উপজেলার বুড়িপোতা সীমান্তে এক বাংলাদেশিকে গুলি করে হত্যা করেছে ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী (বিএসএফ)।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 22 Jan 2010, 01:20 PM

Updated : 24 Aug 2022, 06:19 PM

মেহেরপুর, জানুয়ারি ২২ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম) - মেহেরপুর সদর উপজেলার বুড়িপোতা সীমান্তে এক বাংলাদেশিকে গুলি করে হত্যা করেছে ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী (বিএসএফ)। শুক্রবার ভোরে সীমান্তের ১২৫-১২৬ মেইন পিলারের কাছে ভারতের নাটনা বিএসএফ ক্যাম্পের জওয়ানরা তাকে গুলি করে বলে জানিয়েছে বিডিআর। নিহতের নাম নজরুল ইসলাম ওরফে রুজু (৩৫)। তিনি বুড়িপোতা ইউনিয়নের বাড়িবাঁকা গ্রামের মোবারী শেখের ছেলে। বুড়িপোতা বিডিআর ক্যাম্প কমান্ডার হাবিবুর রহমান সাংবাদিকদের জানান, ভোর ৫টার সময় গরু ব্যাবসায়ী নজরুলকে ভারতীয় গরু ব্যাবসায়ীরা ডাক দিলে তিনি গরু কিনতে সীমান্তে তার নিজের জমিতে অবস্থান নেন। এ সময় বিএসএফ জওয়ানরা তাকে গুলি করলে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়। পরে তার লাশ টেনেহিঁচড়ে ভারতের ভূ-খণ্ডে নিয়ে যায় বিএসএফ। বিডিআর কর্মকর্তা জানান, তারা ঘটনার প্রতিবাদ জানিয়ে এবং লাশ ফেরত চেয়ে বিএসএফকে চিঠি দেন। বিকালে পতাকা বৈঠকের মাধ্যমে বিএসএফ লাশ ফেরত দেওয়ার পর বিডিআর তা পুলিশের মাধ্যমে পরিবারের কাছে হস্তান্তর করে। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/এমএসবি/১৯১৮ ঘ.