২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

'খাবার চোররা' হৈ চৈ করছে: ইমাম

শেখ হাসিনার ভারত সফর নিয়ে বিরোধী দলের সমালোচনার জবাবে প্রধানমন্ত্রীর উপদেষ্টা এইচ টি ইমাম বলেছেন, যারা সংসদের ক্যান্টিন থেকে খাবার চুরি করেছে, তারাই এ নিয়ে হৈ চৈ করছে।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 22 Jan 2010, 11:13 AM

Updated : 24 Aug 2022, 06:19 PM

ঢাকা, জানুয়ারি ২২ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- শেখ হাসিনার ভারত সফর নিয়ে বিরোধী দলের সমালোচনার জবাবে প্রধানমন্ত্রীর উপদেষ্টা এইচ টি ইমাম বলেছেন, যারা সংসদের ক্যান্টিন থেকে খাবার চুরি করেছে, তারাই এ নিয়ে হৈ চৈ করছে। উপদেষ্টা কারো নাম না বললেও তিনি বিএনপির মহাসচিব খোন্দকার দেলোয়ার হোসেনকে যে নির্দেশ দিয়েছেন, তা স্পষ্ট। কারণ সংসদীয় একটি স্থায়ী কমিটি এ বিষয়ে সাবেক চিফ হুইপ দেলোয়ারের বিরুদ্ধে ইতিমধ্যে অভিযোগ তুলেছে। শুক্রবার মহানগর সার্বজনীন পূজা কমিটির এক আলোচনা সভায় এইচ টি ইমাম বলেন, "ভারতের সঙ্গে চুক্তি নিয়ে তাদের (বিরোধী দল) প্রভুদের স্বার্থরক্ষা হয়নি। যারা ক্যান্টিন থেকে খাবার চুরি করে নিয়ে যায় তারাই এখন হৈ চৈ করছে।" এ মাসের দ্বিতীয় সপ্তাহে প্রধানমন্ত্রীর নয়া দিল্লি সফরের সময় ভারতের সঙ্গে অপরাধ দমন বিষয়ক তিনটি চুক্তি হয়। এগুলো হলো- অপরাধ সংক্রান্ত বিষয়ে দ্বিপাক্ষিক সহযোগিতা চুক্তি, দণ্ডাদেশ পাওয়া অপরাধীদের হস্তান্তর চুক্তি এবং আন্তর্জাতিক সন্ত্রাসবাদ, সংঘবদ্ধ অপরাধ ও অবৈধ মাদক পাচার রোধ চুক্তি। এ চুক্তিগুলো দেশের 'স্বার্থহানিকর' দাবি করে বিএনপি বলছে, প্রধানমন্ত্রী দেশকে বিকিয়ে এসেছেন। এইচ টি ইমাম বলেন, " আমরা উভয়েই সম্মত হয়েছি, ভারত যেমন তাদের মাটিতে বাংলাদেশবিরোধী কোনো কর্মকাণ্ড হতে দেবে না, তেমনি বাংলাদেশও তার মাটিতে ভারতবিরোধী কর্মকাণ্ড হতে দেবে না। "যৌথ ইশতেহারের ৫০টি ধারার প্রত্যেকটি বিশ্লেষণ করা হয়েছে। এতে দেশের স্বার্থই প্রাধান্য পেয়েছে।" বিএনপি-জামায়াত জোটকে ইঙ্গিত করে উপদেষ্টা বলেন, "যারা নিজের নাক কেটে পরে পরের যাত্রা ভঙ্গ করতে চায় আমরা তাদের দলে নেই।" ঢাকেশ্বরী মন্দিরের ওই অনুষ্ঠানে হিন্দু স