২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

পাবনায় 'চরমপন্থী'র লাশ উদ্ধার

পাবনার আটঘরিয়া উপজেলা থেকে বৃহস্পতিবার সকালে পূর্ব বাংলার কমিউনিস্ট পার্টির (এমএল-জনযুদ্ধ) এক আঞ্চলিক নেতার গুলিবিদ্ধ লাশ করা হয়েছে বলে জানিয়েছে পুলিশ।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 21 Jan 2010, 10:13 AM

Updated : 24 Aug 2022, 06:18 PM

পাবনা, জানুয়ারি ২১ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- পাবনার আটঘরিয়া উপজেলা থেকে বৃহস্পতিবার সকালে পূর্ব বাংলার কমিউনিস্ট পার্টির (এমএল-জনযুদ্ধ) এক আঞ্চলিক নেতার গুলিবিদ্ধ লাশ করা হয়েছে বলে জানিয়েছে পুলিশ। নিহতের নাম- মকবুল (৩৬)। উপজেলার লক্ষ্মীপুর চরপাড়া এলাকা থেকে তার লাশ উদ্ধার করা হয় বলে বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে জানিয়েছেন আতাইকুলা থানার ওসি সিরাজুল ইসলাম। তিনি বলেন, "অভ্যন্তরীণ কোন্দলের জের ধরে প্রতিপক্ষ মকবুলকে গুলি করে হত্যা করে থাকতে পারে।" সাথিয়া উপজেলা আওয়ামী লীগ নেতা রেজাউল করিম দীপু হত্যা মামলাসহ মকবুলের বিরুদ্ধে ১২টি মামলা রয়েছে বলেও ওসি জানান। এ ব্যাপারে আতাইকুলা থানায় একটি মামলা হয়েছে। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/এফএফ/এমএসবি/১৬১০ ঘ.