ঢাকা, জানুয়ারি ২১ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- যমুনা ফিউচার পার্কের অনুমোদনবিহীন অংশ ভেঙ্গে ফেলতে রাজউক'র দেওয়া নির্দেশের বিরুদ্ধে দায়ের করা রিট আবেদনের শুনানি হবে রোববার।
রাষ্ট্রপক্ষের আবেদনে বিচারপতি এএইচএম শামসুদ্দিন চৌধুরী ও মো. বোরহানউদ্দিনের বেঞ্চ রাষ্ট্রপক্ষের আবেদনে বৃহস্পতিবার এ দিন ধার্য করে।
সময় চেয়ে আবেদন করেন অতিরিক্ত অ্যাটর্নি জেনারেল মুরাদ রেজা।
রাজধানীর কুড়িলে নির্মাণাধীন যমুনা ফিউচার পার্কের অবৈধ অংশ আগামী সাতদিনের মধ্যে ভেঙ্গে ফেলতে গত রোববার নির্দেশ দেয় রাজধানী উন্নয়ন কর্তৃপক্ষ।
যমুনা ফিউচার পার্কের কর্ণধার ও দৈনিক যুগান্তরের মালিক নুরুল ইসলাম বাবুল এর বিরুদ্ধে রিট আবেদন করেন।
১০ একর জায়গার ওপরে নির্মিত হচ্ছে দেড়লাখ বর্গমিটারের যমুনা ফিউচার পার্ক। নির্মাতা প্রতিষ্ঠান যমুনা গ্র"পের দাবি, এটি হবে দক্ষিণ এশিয়ার সর্ববৃহৎ ও এশিয়ার মধ্যে তৃতীয় বৃহৎ শপিংমল।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/পিসি/আরএ/এমআই/১৫২৫ ঘ.
bdnews24