২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

বাড্ডায় পোশাক কারখানায় আগুন

রাজধানী বাড্ডায় একটি পোশাক কারখানায় বৃহস্পতিবার সকালে অগ্নিকাণ্ড হয়েছে।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 21 Jan 2010, 08:41 AM

Updated : 24 Aug 2022, 06:18 PM

ঢাকা, জানুয়ারি ২১ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- রাজধানী বাড্ডায় একটি পোশাক কারখানায় বৃহস্পতিবার সকালে অগ্নিকাণ্ড হয়েছে। সকাল সাড়ে ১১টার দিকে দাইয়ান নিটিং কারখানায় আগুন লাগে। প্রায় দুই ঘণ্টার চেষ্টায় দমকল বাহিনী তা নিয়ন্ত্রণে আনে বলে পুলিশ জানায়। বাড্ডা থানার উপপরিদর্শক রাশেদ মোবারক বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে জানান, আগুন লাগার পরপরই শ্রমিকরা বেরিয়ে আসে। ফলে কেউ হতাহত হয়নি। দাইয়ান নিটিং কারখানার ছয়তলা ভবনের ষষ্ঠ তলায় আগুন সীমাবদ্ধ ছিলো বলে পুলিশ জানায়। ওই তলাটি গুদাম হিসেবে ব্যবহার হতো। বাড্ডা থানার ওসি কাজি ওয়াজেদ আলি বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে জানান, প্রতিষ্ঠানের কর্মকর্তা কর্মচারীরা এবং পরে দমকল বাহিনীর সদস্যরা এসে প্রায় দুই ঘণ্টা চেষ্টা চালিয়ে আগুন নেভায়। অগ্নিকাণ্ডের কারণ এবং ক্ষয়ক্ষতির পরিমাণ তাৎক্ষণিকভাবে জানা যায়নি। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/ জিএমএ/এলএইচ/এমআই/১৪৩৪ ঘ.