ঢাকা, জানুয়ারি ২০ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- ২৪তম জাতীয় কবিতা উৎসব ঢাকায় অনুষ্ঠিত হবে আগামী ১-২ ফ্রেব্র"য়ারি।
ঢাকা বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় লাইব্রেরি চত্বরে বসবে এ কবিতার আসর। এবার উৎসবের স্লোগান হচ্ছে- 'নতুন কবিতা, নতুন সময়'।
বুধবার বিকালে ঢাকা বিশ্ববিদ্যালয়ের টিএসসিতে এক সংবাদ সম্মেলনে জাতীয় কবিতা পরিষদের সভাপতি কবি হাবিবুল্লাহ সিরাজী এ কথা জানান ।
তিনি বলেন, বাংলাদেশের চার শতাধিক কবি এবং কলকাতার প্রায় ২০ জন কবি এতে অংশ নেবেন। প্রতিদিন টিএসসিতে মুনীর চৌধুরী মিলনায়তনের সামনে বিকাল পাঁচটা থেকে রাত ন'টা পর্যন্ত উৎসবে নিবন্ধন করা যাবে। আগামী ৩১ জানুয়ারি পর্যন্ত এ নিবন্ধন চলবে ।
জাতীয় কবিতা পরিষদের উপদেষ্টা কবি সৈয়দ শামসুল হক উৎসবের উদ্বোধন করবেন ।
সংবাদ সম্মেলনে অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন উৎসবের আহ্বায়ক কবি আসাদ চৌধুরী, কবি মুহাম্মদ সামাদ, তারিক সুজাত, পরিষদের সাধারণ সম্পাদক আসলাম সানী প্রমুখ।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/এইচএ/০০২৬ ঘ.
bdnews24