ঢাকা জানুয়ারি ২০ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- বিশ্ব ইজতেমায় তিন স্তরের নিরাপত্তা দেবে র্যাপিড অ্যাকশন ব্যাটেলিয়ন (র্যাব)।
র্যাবের এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়, ইজতেমা স্থল ও তার আশেপাশের এলাকা ৫টি সেক্টরে ভাগ করে ১৭ তারিখ থেকে ২৬ জানুয়ারি পর্যন্ত ৮০০ র্যাব সদস্য নিরাপত্তায় কাজ করবে। এছাড়া র্যাবের একটি দল হেলিকপ্টারে সার্বক্ষণিকভাবে টহলে নিয়োজিত থাকবে।
ইজতেমাস্থলে র্যাবের একটি প্রধান নিয়ন্ত্রণ কেন্দ্র, দুটি সিসিটিভি নিয়ন্ত্রণ কেন্দ্র ও ৬০টি সিসিটিভি থাকবে। এছাড়া থাকবে বেশকিছু পর্যবেক্ষণ কেন্দ্র। পোশাকধারী র্যাব সদস্যের পাশাপাশি সাদা পোশাকে গোয়েন্দা দল, বম্ব স্কোয়াড, নৌ টহল ও মেডিকেল টিম প্রস্তুত থাকবে।
র্যাব মহাপরিচালক হাসান মাহমুদ খন্দকার বুধবার বিকালে ইজতেমাস্থলের নিরাপত্তা ব্যবস্থা ঘুরে দেখেন।
এদিকে যে কোন সন্দেহজনক বিষয় চোখে পড়লে কন্ট্রোল রুমে ০১৭১৪০৯৩৫৪৪ নম্বরে যোগাযোগের জন্যে অনুরোধ করা হয়েছে।
র্যাবের পাশাপাশি ইজতেমা এলাকায় পুলিশ ও ট্রাফিক পুলিশের সদস্যরাও দায়িত্ব পালন করবেন।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এসআইটি/এসকে/২০৪৮ঘ.
bdnews24