২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

সিরাজগঞ্জের শিয়ালকোলে ১৪৪ ধারা

এক স্থানে এক সময়ে আওয়ামী লীগ ও বিএনপি সমাবেশ ডাকায় সিরাজগঞ্জর সদর উপজেলার শিয়ালকোল ইউনিয়নে বুধবার ১৪৪ ধারা জারি করেছে প্রশাসন।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 20 Jan 2010, 07:40 AM

Updated : 24 Aug 2022, 06:16 PM

সিরাজগঞ্জ, জানুয়ারি ২০ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- এক স্থানে এক সময়ে আওয়ামী লীগ ও বিএনপি সমাবেশ ডাকায় সিরাজগঞ্জর সদর উপজেলার শিয়ালকোল ইউনিয়নে বুধবার ১৪৪ ধারা জারি করেছে প্রশাসন। দুটি দল বিকাল ৩টায় স্থানীয় আবদুল্লাহ আল মাহমুদ স্কুল ও কলেজ মাঠে সভা আহ্বান করে। সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা মোহাম্মদ হোসেন বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে জানান, পরিস্থিতি নিয়ন্ত্রণে রাখতে বুধবার সকাল ৮টা থেকে পরবর্তী ২৪ ঘণ্টার জন্য ১৪৪ ধারা জারি করা হয়েছে। গত সংসদ নির্বাচনে কারচুপির অভিযোগ এনে বিএনপি সাংসদ রোমেনা মাহমুদের বিরুদ্ধে একটি মামলা দায়ের করেন আওয়ামী লীগের প্রার্থী জান্নাত আরা হেনরী। ওই ঘটনার প্রতিবাদে শিয়ালকোল ইউনিয়ন বিএনপি সভা ডাকার পর ইউনিয়ন আওয়ামী লীগও ওই মাঠে সভা আহ্বান করে। ১৪৪ ধারা জারির পর ওই মাঠ এবং তার আশেপাশে বিপুল সংখ্যক পুলিশ মোতায়েন করা হয়েছে। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/এফএফ/এমআই/১৩৩৫ ঘ.