২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

মৃদু শৈত্য প্রবাহ অব্যাহত থাকবে

দেশের বিভিন্ন স্থানে তীব্র শীতে জনজীবন বিপর্যস্ত হয়ে পড়েছে। শীতবস্ত্রের অভাবে চরম দুর্ভোগ পোহাচ্ছে চ্ছিন্নমূল দরিদ্র মানুষ। শীতজনিত রোগে আক্রান্ত হয়ে লোকজন হাসপাতালে ভর্তি হচ্ছে।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 19 Jan 2010, 05:49 PM

Updated : 24 Aug 2022, 06:14 PM

ঢাকা, জানুয়ারি ১৯ ((বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- দেশের বিভিন্ন স্থানে তীব্র শীতে জনজীবন বিপর্যস্ত হয়ে পড়েছে। শীতবস্ত্রের অভাবে চরম দুর্ভোগ পোহাচ্ছে চ্ছিন্নমূল দরিদ্র মানুষ। শীতজনিত রোগে আক্রান্ত হয়ে লোকজন হাসপাতালে ভর্তি হচ্ছে। ঢাকায় আবহাওয়া অফিসের মঙ্গলবারের সান্ধ্য বুলেটিনে আগামী ২৪ ঘণ্টার পূর্ভাভাসে বলা হয়েছে, সারাদেশে আবহাওয়া শুষ্ক থাকলেও আকাশ আংশিক মেঘাচ্ছন্ন থাকতে পারে। ঈশ্বরদী ও চুয়াডাঙ্গার ওপর দিয়ে বয়ে যাওয়া মৃদু শৈত্য প্রবাহ অব্যাহত থাকতে পারে এবং তা রাজশাহী ও খুলনা বিভাগেও বয়ে যেতে পারে। এছাড়া সারাদেশে মাঝারি থেকে ঘন কুয়াশাসহ রাতের তাপমাত্রা সামান্য কমতে পারে বলে পূর্বাভাসে বলা হয়। এদিন বিভাগীয় শহরগুলোয় সর্বনিু তাপমাত্রা ছিল- ঢাকায় ১২.৯, চট্টগ্রামে ১৪.৯, রাজশাহীতে ১০.৪, খুলনায় ১২.৪, বরিশালে ১১.৫ এবং সিলেটে ১৫.৪ ডিগ্রি সেলসিয়াস। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম প্রতিনিধির পাঠানো খবর: চাঁদপুর: তীব্র শীতে দরিদ্র ও অসহায় লোকজন খুব কষ্টে দিন কাটাচ্ছে। সবচেয়ে বেশি কষ্টে রয়েছে জেলার ১৮টি চরের মানুষ। তবে জেলায় এখনো শীতে কারো মৃত্যুর খবর পাওয়া যায়নি। মঙ্গলবার চাঁদপুরে সর্বনিু তাপমাত্রা ১২ দশমিক ২ ডিগ্রি সেলসিয়াস ছিল বলে জেলা আবহাওয়া অফিসের কর্মকর্তা ইয়াকুব আলী জানান। জেলা ত্রাণ কর্মকর্তা কামরুল ইসলাম বলেন, আমরা এ পর্যন্ত এক হাজার আট শ' পিস কম্বল পেয়েছি। এর মধ্যে পুরো জেলায় গত মাসে মাত্র এক হাজার কম্বল বিতরণ করা হয়েছে। বাকি কম্বলের পাঁচ শ' পিস পুরো জেলা এবং তিন শ' পিস কম্বল চাঁদপুর সদর ও হাইমচর এলাকার লোকজনের মধ্যে বিতরণ চলছে। তবে বরাদ্দ অপ্রতুল বলে জানান এই ত্রাণ কর্মকর্তা। চাঁদপুরের সিভিল সার্জন ডা. মো. শাহনেওয়াজ বলেন, নিউমোনিয়াসহ শীতজনিত নানা রোগে আক্রান্ত শিশুসহ বিভিন্ন বয়সের মানুষ এসে চিকিৎসা নিচ্ছে। তবে জেলায় শীতজনিত রোগে এখনো কারো মৃত্যু হয়নি। ঠাকুরগাঁও: জেলার বিভিন্ন স্থানে মঙ্গলবার দরিদ্র শীতার্থদের মাঝে শীতবস্ত্র বিতরণ করা হয়েছে। এর মধ্যে বেসরকারি সংস্থা (এনজিও) আরডিআরএস বাংলাদেশ ৪০০টি চাদর ও কম্বল বিতরণ করেছে। এ ছাড়া সংস্থাটি জেলা প্রশাসনের কাছে আরো ৩০০ কম্বল ও চাদর হস্তান্তর করে। ঠাকুরগাঁও ২০ রাইফেলস ব্যাটালিয়ন হেড কোয়ার্টার চত্ব