ঢাকা, জানুয়ারি ১৮ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- রাজধানীর মালিবাগ থেকে বিপুল জাল বিদেশি মুদ্রাসহ সোমবার দুই পাকিস্তানি নাগরিককে গ্রেপ্তার করেছে মহানগর গোয়েন্দা পুলিশ।
ঢাকা মহানগর পুলিশের মিডিয়া সেলের এক সংক্ষিপ্ত মোবাইল বার্তায় এ খবর জানানো হয়।
বার্তায় তাদের কাছ থেকে ১০ লাখ জাল ভারতীয় রুপি ও ৬০০ বোতল ফেন্সিডিল উদ্ধার করার কথা বলা হয়।
নাম প্রকাশে অনিচ্ছুক গোয়েন্দা পুলিশের এক কর্মকর্তা বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, গ্রেপ্তার দুই পাকিস্তানির নামসহ বিস্তারিত তথ্য মঙ্গলবার দুপুর ১২টায় মহানগর গোয়েন্দা পুলিশের সংবাদ সম্মেলনে জানানো হবে।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/জিএমএ/ডিডি/০১৩০ ঘ.
bdnews24