২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

গাজীপুরে পোশাক কারখানায় ভাংচুর

বেতন দিতে দেরি হওয়ায় সোমবার বিকালে গাজীপুরে একটি তৈরি পোশাক কারখানার শ্রমিকরা ভাংচুর করেছেন।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 18 Jan 2010, 04:03 PM

Updated : 24 Aug 2022, 06:13 PM

গাজীপুর, জানুয়ারি ১৮ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- বেতন দিতে দেরি হওয়ায় সোমবার বিকালে গাজীপুরে একটি তৈরি পোশাক কারখানার শ্রমিকরা ভাংচুর করেছেন। পরে বেতন দেওয়া শুরু করলে পরিস্থিতি শান্ত হয়। সদর উপজেলার বাকরাইল (সাতাইশ) এলাকায় 'এভারনল ইন্ডাস্ট্রি' নামের ওই কারখানায় দুপুর ২টায় বেতন দেওয়ার কথা ছিল। এরপরও বেতন না পেয়ে বিক্ষুদ্ধ শ্রমিকরা কারখানায় ইট-পাটকেল ছুড়ে জানালা-দরজার কাচ ভাংচুর করে বলে গাজীপুরের সহকারী পুলিশ সুপারিনটেনডেন্ট (শিল্পাঞ্চল) মো. মনোয়ার হোসেন জানান। তিনি বলেন, ডিসেম্বর মাসের বকেয়া বেতন-ভাতা দেওয়ার কথা ছিল গত রোববার। ওইদিন না পেয়ে শ্রমিকরা বিক্ষোভ শুরু করলে কর্তৃপক্ষ সোমবার দুপুর ২টার দিকে দেওয়ার আশ্বাস দেয়। কিন্তু সোমবার সাড়ে ৩টায়ও বেতন না পেয়ে তারা বিক্ষুব্ধ হয়ে ওঠে। বিকাল ৪টার দিকে বেতন দেওয়া শুরু করলে পরিস্থিতি শান্ত হয়। কর্তৃপক্ষের বরাত দিয়ে তিনি আরো বলেন, ব্যাংক থেকে টাকা তুলতে দেরি হওয়ায় প্রতিশ্র"ত সময়ে বেতন দেওয়া যায়নি। ভাংচুরের সময় শ্রমিকদের নিক্ষিপ্ত ইটের আঘাতে টঙ্গী থানার উপ-পরিদর্শক মো. মঞ্জুরুল আলম মাথায় আঘাত পান। টঙ্গী সরকারি হাসপাতালে তিনি প্রাথমিক চিকিৎসা নিয়েছেন বলে পুলিশ কর্মকর্তা জানান। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/ডিডি/এমএসবি/২২০০ ঘ.