২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

অপহৃত কিশোরী উদ্ধার, গ্রেপ্তার ১০

রাজধানী থেকে অপহৃত এক কিশোরীকে রংপুরে উদ্ধার করা হয়েছে। আটক করা হয়েছে ১০ জনকে।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 18 Jan 2010, 03:59 PM

Updated : 24 Aug 2022, 06:13 PM

রংপুর, জানুয়ারি ১৮ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম) - রাজধানী থেকে অপহৃত এক কিশোরীকে রংপুরে উদ্ধার করা হয়েছে। আটক করা হয়েছে ১০ জনকে। রোববার দিবাগত রাতে রংপুরের মিঠাপুকুর উপজেলার বেনীপুর গ্রামের একটি বাড়ি থেকে এই কিশোরীকে উদ্ধার করে র‌্যাবের একটি দল। রাজধানীর গোপীবাগ এলাকার বেলাল কাজীর মেয়ে ফাতেমা আখতার বিলকিসকে (১৩) গত ১৪ জানুয়ারি অপহরণ করা হয় বলে সাংবাদিকদের জানিয়েছে র‌্যাব কর্মকর্তা সহকারী পুলিশ সুপারিনটেনডেন্ট (এএসপি) আনোয়ার হোসেন। তিনি জানান, জিজ্ঞাসাবাদে আটককৃতরা স্বীকার করেছেন তারা বাসার কাছের একটি দোকানের সামনে থেকে বিলকিসকে অপহরণ করে মিঠাপুকুর নিয়ে আসেন। পরে তার পরিবারের কাছে ৩০ হাজার টাকা চান। আটককৃতরা হলেন- মাহবুবুর রহমান (৩৮), আবদুল হালিম (২৫), মাসুদ (৩২), রুহুল আমিন (৪৫), ফজলুল হক (২৭), আশরাফুল ইসলাম (২২), শহিদুল ইসলাম (৩০) মিন্টু মিয়া (৩০), চান মিয়া (৩৮) ও ইবরাহিম মিয়া (৩৬)। র‌্যাব কর্মকর্তা জানান, এ ব্যাাপারে মিঠাপুকুর থানায় একটি সাধারণ ডায়েরি করা হয়েছে। উদ্ধার হওয়া কিশোরী ও অপহরকারীদের ঢাকার মতিঝিল থানায় পাঠিয়ে দেওয়া হয়েছে। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/এমএসবি/২১৫৬ ঘ.