চট্টগ্রাম, জানুয়ারি ১৮ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- নগরীর আগ্রবাদ এলাকার মিস্ত্রী পাড়ায় রোববার গভীর রাতের অভিযানে অস্ত্র ও গোলাবারুদসহ গ্রেপ্তার ১২ জনকে সোমবার আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে।
পুলিশ জানিয়েছে, মিস্ত্রী পাড়ায় জামায়াত ইসলামীর কর্মী ডা. একরামুল হক ও মহানগর জামায়াতের সহ-সাধারণ সম্পাদক আ জ ম ওবায়দুল্লাহর মালিকানাধীন চারতলা হক ভিলায় রোববার রাত ১টা থেকে সোমবার সকাল সাড়ে ৬টা পর্যন্ত অভিযান চালিয়ে ওই ১২ জনকে গ্রেপ্তার করা হয়।
ওদিকে, ১২ জনকে গ্রেপ্তারের প্রতিবাদে ইসলামী ছাত্র শিবির চট্টগ্রাম মহানগর (দক্ষিণ) সোমবার বিকালে নগরীতে মিছিল করেছে। এছাড়া এক সংবাদ সম্মেলনে শিবির নেতারা অভিযোগ করেছে, তাদের ১০ কর্মীকে হয়রানিমূলকভাবে গ্রেপ্তার করা হয়েছে এবং অস্ত্র উদ্ধারের ঘটনাও সাজানো।
গ্রেপ্তারকৃতরা হলেন- ভবনের দুই মালিকের একজন জামায়াত ইসলামীর সমর্থক ডা. একরামুল হক (৬৪), তার ছেলে কলেজিয়েট স্কুলের নবম শ্রেণীর ছাত্র গোলাম আজম আব্বাসী (১৬), নগরীর মা ও শিশু মেডিকেল কলেজ হাসপাতালের প্রথম বর্ষের ছাত্র একরামুল হক (১৯), বায়তুশ শরফ মাদ্রাসার আলিম পরিক্ষার্থী মোহাম্মদ মহিউদ্দীন (২০), চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় থেকে গণিতে স্নাতকোত্তর সৈয়দ আল আমিন মাহমুদ (২৪), একই বিশ্ববিদ্যালয় থেকে ব্যবস্থাপনায় স্নাতকোত্তর মিজানুর রহমান (১৯), সন্দ্বীপ মোস্তাফিজুর রহমান ডিগ্রি কলেজ থেকে বিকম পাশ করা জহির উদ্দিন বাবর (২৩), আগ্রাবাদ মুহুরি পাড়া আল জাবের ইনস্টিটিউট থেকে এসএসসি পাশ করা লুৎফর রহমান (১৬), বায়তুশ শরফ মাদ্রাসার ছাত্র জাহেদ মুনতাসির (১৭), রকিবুল হোসেন (১৮) ও আরিফ হোসেন (১৭) এবং গত বছর এইচএসসি পাশ করা মনজুর আলম (২০)।
হক ভিলায় 'এডুকেশন রিফর্ম সেন্টার' নামের একটি প্রতিষ্ঠানের সাইনবোর্ড রয়েছে।
একরামুল হক ও তার ছেলে আব্বাসী ভবনটির চতুর্থ তলায় এবং বাকি ১০ জন দ্বিতীয় ও নিচ তলার তিনটি মেসে থাকতো।
পুলিশ জানিয়েছে, তিনটি মেস-ই জামায়াত ইসলামীর সহযোগী সংগঠন ইসলামী ছাত্র শিবিরের নিয়ন্ত্রিত।
উদ্ধারকৃত অস্ত্রের মধ্যে চারটি রিভলবার, তিনটি এলজি, পয়েন্ট টু টু রাইফেলের ১২ রাউন্ড ও নাইন এমএম পিস্তলের ১৪ রাউন্ড গুলি এবং বন্দুকের ১১ রাউন্ড কার্তুজ ও প্রায় এক কেজি বিস্ফোরক রয়েছে।
এছাড়া মেস তিনটি থেকে আধা কেজি পরিমাণ ককটেল তৈরির পাউডার, ১৮টি ইসলামী 'জিহাদী' বই, ছাত্র শিবিরের কেন্দ্রীয় সদস্য সম্মেলনের বেশ কিছু চাঁদার রশিদ বই, দলের কর্মীদের দৈনন্দিন ব্যক্তিগত রিপোর্ট বই এবং সংগঠনের বিভিন্ন প্রকার ১০টি সিল জব্দ করে পুলিশ।
চট্টগ্রাম মহানগর পুলিশের (সিএমপি) সহকারী কমশিনার (ডবলমুরিং জোন) এসএম তানভীর আরাফাত বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, "হক ভিলার ওই তিনটি মেসে নিষিদ্ধ ঘোষিত সংগঠন হিজবুত তাহরীরের কর্মীরা গোপন বৈঠক করছে
bdnews24