২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

নয়টি অটোরিকশা উদ্ধার, গ্রেপ্তার ৫

গাজীপুর সদর উপজেলায় পৃথক অভিযানে চুরি হওয়া নয়টি গ্যাস চালিত অক্টোরিকশা উদ্ধার করেছে র‌্যাব ও পুলিশ।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 17 Jan 2010, 03:11 PM

Updated : 24 Aug 2022, 06:12 PM

গাজীপুর, জানুয়ারি ১৭ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম) - গাজীপুর সদর উপজেলায় পৃথক অভিযানে চুরি হওয়া নয়টি গ্যাস চালিত অক্টোরিকশা উদ্ধার করেছে র‌্যাব ও পুলিশ। গ্রেপ্তার করা হয়েছে অটোরিকশা চোরচক্রের পাঁচ সদস্যকে। রোববার ও শনিবার রাতে এ অভিযান চলে। র‌্যাব-১ এর কর্মকর্তা কাজী মুত্তাকী ইবনু মিনান সাংবাদিকদের জানান, গোপন সংবাদের ভিত্তিতে র‌্যাব সদস্যরা রোববার দুপুর ২টার দিকে সদর উপজেলার দাক্ষিণখান এলাকায় অভিযান চালিয়ে সিএনজি চোর চক্রের তিন সদস্যকে আটক করে। উদ্ধার করা হয় সাতটি অটোরিকশা। আটককৃতরা হলেন- নজরুল গাজী (৩৪), ইকবাল হোসেন (২৫) ও আব্দুল মতিন মোল্লা (৪০)। র‌্যাব কর্মকর্তা জানান, তাদের জিজ্ঞাসাবাদ করা হচ্ছে। জিজ্ঞাসাবাদ শেষে থানায় হস্তান্তর এবং মামলা করা হবে। গাজীপুর গোয়েন্দা পুলিশের (ডিবি) উপ-পরিদর্শক মদন মোহন বণিক জানান, সদর উপজেলার মৈরান এলাকায় শনিবার রাতে অভিযান চালিয়ে দুটি অটোরিকশা উদ্ধার করা হয়। গ্রেপ্তার করা হয় দুজনকে। গ্রেপ্তারকৃতরা হলেন- মো. মোবারক হোসেন (২৪) ও মো. দুলু (১৯)। তাদের জিজ্ঞাসাবাদ ও মামলা করার প্রক্রিয়া চলছে বলে এসআই মদন মোহন জানান। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/এমএসবি/২১০৫ ঘ.