২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

যমুনা পার্ক ভাঙার আদেশ

যমুনা গ্র"পের অন্যতম প্রতিষ্ঠান নির্মাণাধীন যমুনা ফিউচার পার্কের অবৈধ অংশ আগামী সাতদিনের মধ্যে ভেঙ্গে ফেলার নির্দেশ দিয়েছে রাজধানী উন্নয়ন কর্তৃপক্ষ (রাজউক)।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 17 Jan 2010, 12:13 PM

Updated : 24 Aug 2022, 06:13 PM

ঢাকা, জানুয়ারি ১৭ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- যমুনা গ্র"পের অন্যতম প্রতিষ্ঠান নির্মাণাধীন যমুনা ফিউচার পার্কের অবৈধ অংশ আগামী সাতদিনের মধ্যে ভেঙ্গে ফেলার নির্দেশ দিয়েছে রাজধানী উন্নয়ন কর্তৃপক্ষ (রাজউক)। রাজউকের পক্ষে একটি নোটিশ রোববার যমুনা ফিউচার পার্ক কর্তৃপক্ষের কাছে হস্তান্তর করার কথা স্বীকার করেছেন গুলশান অঞ্চলের দায়িত্বপ্রাপ্ত কর্মকর্তা শফিকুর রহমান। তিনি বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে জানান, যমুনা ফিউচার পার্ক রাজউক থেকে মাত্র ছয়তলা ভবন নির্মাণের অনুমোদন নিয়েছে। কিন্তু তারা ভবনটি আরো উঁচু করেছে। তাদের ওই বর্ধিত ও অবৈধভাবে নির্মিত অংশ ভেঙ্গে ফেলতে বলা হয়েছে। এজন্য তাদের সাতদিনের সময় দেয়া হয়েছে। এ ব্যাপারে রাজউকের চেয়ারম্যান প্রকৌশলী নূরুল হুদা এবং পরিচালক (উন্নয়ন) শেখ আব্দুল মান্নান বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে জানান, রাজউক গত সপ্তাহে অনুমোদনবিহীন এবং অবৈধ ভবন ভেঙ্গে ফেলার নীতিগত সিদ্ধান্ত নিয়েছে। এ অনুযায়ী রাজধানীতে অনুমোদন বিহীন এবং অবৈধভাবে নির্মিত ভবন এবং ভবনের বর্ধিত অংশ ভেঙ্গে ফেলার জন্য মালিক কর্তৃপক্ষকে চিঠি দেয়ার সিদ্ধান্ত নেয়া হয়েছে। ইতোমধ্যেই এ চিঠি দেয়া শুরু হয়েছে। অনেক ভবন মালিককেই এ চিঠি দেয়া হয়েছে। যমুনা ফিউচার পার্ককে চিঠি দেয়ার জন্য তালিকাভুক্ত করার কথা স্বীকার করে রাজউক চেয়ারম্যান জানান, এ ব্যাপারে সিদ্ধান্ত নেয়া হয়েছে। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এমকে/জিএনএ/১৮১৯ ঘ.