টাঙ্গাইল, জানুয়ারি ১৭ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- টাঙ্গাইল সদর উপজেলায় রোববার সকালে ট্রাকের নিচে চাপা পড়ে যাত্রীবাহী একটি টেম্পুর তিন আরোহী নিহত হয়েছে।
টাঙ্গাইল-ঢাকা মহাসড়কের ভাতকুড়া এলাকায় সকাল ১১টার দিকে এ দুর্ঘটনা ঘটে বলে টাঙ্গাইল থানার ওসি জসিম উদ্দিন সরকার জানিয়েছেন।
নিহতরা হলেন- টেম্পুচালক টাঙ্গাইল সদর উপজেলার নামদার কুমুল্লী গ্রামের কামরুল (২৪), সাদত বিশ্ববিদ্যালয় কলেজের ছাত্র আমীর হামজা (২৫) এবং বাসাইল উপজেলার থুপিয়া গ্রামের পিয়ার আলী (৬০)।
ওসি বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, "করটিয়াগামী টেম্পুটি ভাতকুড়া এলাকায় অপর একটি গাড়িকে ওভারটেক করতে গেলে বিপরীত দিক থেকে আসা মালবাহী ট্রাকের নিচে চাপা পড়ে।"
এতে তিনজন ঘটনাস্থলেই মারা যায় বলে তিনি জানান।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/এফএফ/এমআই/১৩৫০ ঘ.
bdnews24