খুলনা, জানুয়ারি ১৬ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- খুলনা বিএল কলেজে সংঘর্ষের ঘটনায় শনিবার নগরীর দৌলতপুর থানায় একটি মামলা হয়েছে।
ছাত্র শিবিরের ১৯ জনের নাম উল্লেখ করে অজ্ঞাত আরো ৬০ জনের বিরুদ্ধে মামলাটি করেন কলেজ শাখা ছাত্রলীগ সভাপতি সাইফুজ্জামান মুকুল।
দৌলতপুরের ওই কলেজে শুক্রবার দুপুর ১২টা থেকে ৩টা পর্যন্ত দফায় দফায় সংঘর্ষ চলে ছাত্রলীগ ও শিবিরের মধ্যে। এতে উভয়পক্ষের অন্তত ৫০ জন আহত হন।
দৌলতপুর থানার উপ-পরিদর্শক শাহানারা বেগম বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, মামলায় ছাত্র শিবির বিএল কলেজ শাখার সভাপতি গাজী মোর্শেদ, আব্দুল্লাহ আল মামুন, হাফিজুর ইসলামসহ ১৯ জনের নাম উল্লেখ করা হয়েছে।
তবে তিনি বাকিদের নাম জানাননি তদন্তের স্বার্থে।
দুপুর ১২টায় খুলনা প্রেসক্লাবে ছাত্রশিবির আয়োজিত এক সংবাদ সম্মেলনে বলা হয়,
bdnews24