২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

শিয়ালের মাংস কেজি ৬০০ টাকা

ভোলার লালমোহন উপজেলার পুরাতন লঞ্চ ঘাট এলাকায় শিয়ালের মাংস বিক্রি হওয়ার খবর পাওয়া গেছে।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 15 Jan 2010, 05:47 PM

Updated : 24 Aug 2022, 06:10 PM

ভোলা, জানুয়ারি ১৫ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- ভোলার লালমোহন উপজেলার পুরাতন লঞ্চ ঘাট এলাকায় শিয়ালের মাংস বিক্রি হওয়ার খবর পাওয়া গেছে। বিভিন্ন রোগের ওষুধ হিসেবে এলাকার মানুষ প্রতি কেজি মাংস ছয় শ' টাকা দরে ক্রয় করছে বলে বিক্রেতা আব্বাস বয়াতি জানান। তিনি শুক্রবার বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, তিনি দীর্ঘদিন ধরে লালমোহন ও আশপাশের এলাকা থেকে শিয়াল ধরে মাংস বিক্রি করে আসছেন। তিনি বলেন, পাকা কলার মধ্যে সোনামুখী সুচ (ছোট সুচ) দিয়ে শিয়ালের গর্তের কাছে রেখে দিলে ওই কলা খাওয়ার পর গলায় সুচ আটকে অর্ধমৃত হয়ে পড়ে থাকে। তারপর ধরে জবাই করে বাজারে মাংস বিক্রি করা হয়। আব্বাস বয়াতির বাড়ি লালমোহনের তারাগঞ্জ গ্রামে। এখন থাকেন উপজেলার গজারিয়া বাজারের কাছে। লালমোহন থানার ওসি জাকির হোসেন ফকির বলেন, এ রকম একটি খবর তিনি শুনেছেন। এ ব্যাপারে আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/ডিডি/২৩৩৫ ঘ.