নারায়ণগঞ্জ, জানুয়ারি ১৫ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- নারায়ণগঞ্জের আড়াইহাজার উপজেলায় শুক্রবার আগুনে আটটি দোকান পুড়ে গেছে।
এলাকাবাসী প্রায় তিনঘণ্টার চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আনে। এতে কোনো হতাহতের ঘটনা ঘটেনি।
এলাকাবাসীর বরাত দিয়ে পুলিশ জানায়, দুপুরে উপজেলার সুলতানসাদী বাজারে একটি কাপড়ের দোকানে আগুন ধরে। এরপর কয়েকেটি মুদি, স্বর্ণ ও সুতার দোকানে ছড়িয়ে পড়ে।
বৈদ্যুতিক শর্ট সার্কিট থেকে আগুনের সূত্রপাত হয়েছে বলে ধারণা করা হচ্ছে।
আড়াইহাজার থানার ওসি সৈয়দ নজরুল ইসলাম বলেন, দমকলের লোকজন আসার আগেই গ্রামবাসী আগুন নিয়ন্ত্রণে আনে।
আগুনে প্রায় ২৫ লাখ টাকার মালামাল পুড়ে গেছে বলে ক্ষতিগ্রস্ত দোকান মালিকরা দাবি করেন।
বিডিনিউজ টোয়েন্টিফোরডটকম/প্রতিনিধি/ডিডি/২৩২০ ঘ.
bdnews24