২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

বুনো হাতির আক্রমণে দুজনের মৃত্যু

কক্সবাজারের রামু উপজেলার গভীর অরণ্যে শুক্রবার হাতির আক্রমণে দুজন মারা গেছেন।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 15 Jan 2010, 01:32 PM

Updated : 24 Aug 2022, 06:11 PM

কক্সবাজার, জানুয়ারি ১৫ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম) - কক্সবাজারের রামু উপজেলার গভীর অরণ্যে শুক্রবার হাতির আক্রমণে দুজন মারা গেছেন। দুুপুর ১২টার দিকে আপাররেজুর বনবিটের জারাইলতলী এলাকায় কাঠ কুড়াতে গেলে এ দুজন এক পাল হাতির কবলে পড়েন। নিহতরা হলেন- উপজেলার দারিয়ারদীঘি এলাকার থোয়াইঙ্গাকাটা গ্রামের আলী আহমদের স্ত্রী গোলমেহের (৪৫) ও আবদুস শুক্কুরের ছেলে মুজিব উল্লাহ (৩৫)। রামু থানার উপ-পরিদর্শক (এসআই) মোহাম্মদ মোস্তফা কামাল সাংবাদিকদের জানান, হাতির পাল এদের দেহ ছিন্নভিন্ন করে ফেলেছে। তিনি জানান, থোয়াইঙ্গাকাটা গ্রামের কয়েকজন লোক সকাল ১০টার দিকে আপাররেজু বনবিট এলাকার পাহাড়ে কাঠ কুড়াতে যান। ওই সময় বাচ্চাসহ হাতির একটি পাল এসে গোলমেহের ও মুজিব উল্লাহকে আক্রমণ করে। এতে ঘটনাস্থলেই তাদের মৃত্যু হয়। এসআই জানান, অন্যরা ফিরে এসে খবর দিলে পুলিশসহ এলাকার লোকজন তাদের লাশ উদ্ধার করে নিয়ে আসে। ময়না তদন্ত না করেই লাশ দুটি তাদের আত্মীয় স্বজনের কাছে হস্তান্তর করা হয়েছে। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/এমএসবি/১৯২৫ ঘ.