২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

সাংবাদিক মানিক সাহার মৃত্যুবার্ষিকী পালিত

দৈনিক সংবাদের ব্যুরো প্রধান ও খুলনা প্রেসক্লাবের সাবেক সভাপতি মানিক চন্দ্র সাহার ৬ষ্ঠ মৃত্যুবার্ষিকী শুক্রবার বিভিন্ন কর্মসূচির মধ্য দিয়ে পালিত হয়েছে।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 15 Jan 2010, 09:28 AM

Updated : 24 Aug 2022, 06:11 PM

খুলনা, জানুয়ারি ১৫ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- দৈনিক সংবাদের ব্যুরো প্রধান ও খুলনা প্রেসক্লাবের সাবেক সভাপতি মানিক চন্দ্র সাহার ৬ষ্ঠ মৃত্যুবার্ষিকী শুক্রবার বিভিন্ন কর্মসূচির মধ্য দিয়ে পালিত হয়েছে। ২০০৪ সালের ১৫ জানুয়ারি সন্ত্রাসীদের বোমা হামলায় মানিক সাহা নিহত হন। । সকাল সাড়ে ১০টায় প্রেসক্লাব চত্বরে শহীদ সাংবাদিক স্মৃতিস্তম্ভে ফুল দিয়ে প্রয়াতের প্রতি শ্রদ্ধা জানায় তার পরিবারসহ সহকর্মী সাংবাদিকরা। সাড়ে ১১টায় খুলনা প্রেসক্লাবের উদ্যোগে ক্লাবের ভিআইপি লাউঞ্জে স্মরণ সভা হয়। এতে বক্তারা মানিক সাহা হত্যা মামলা পুনঃ তদন্তের মাধ্যমে হত্যাকাণ্ডের মূল পরিকল্পনাকারী, অর্থ যোগানদাতা ও খুনিদের বিচার দাবি করেন। প্রেসক্লাব সভাপতি আহমদ আলী খানের সভাপতিত্বে সভায় বক্তব্য রাখেন খুলনার সিটি মেয়র তালুকদার আবদুল খালেক, খুলনা মহানগর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মিজানুর রহমান মিজান, সাংবাদিক মকবুল হোসেন মিন্টু, শেখ আবু হাসান, এসএম জাহিদ হোসেন, মল্লিক সুধাংশু, সুবীর রায় প্রমুখ। খুলনা সাংবাদিক ইউনিয়নও আলাদা স্মরণসভা করে। এদিকে বৃহস্পতিবার রাত ১২টা ১মিনিটে খুলনা প্রেসক্লাবের অদূরে ছোট মির্জাপুর রোডের মোড়ে যেখানে মানিক সাহা নিহত হয়েছিলেন সেখানে প্রদীপ প্রজ্জ্বলন করে বাংলাদেশের কমিউনিস্ট পার্টির নেতা-কর্মীরা। সাংবাদিক মানিক সাহা কমিউনিস্ট পার্টির সঙ্গেও যুক্ত ছিলেন। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/এমআই/১৫২০ ঘ.