২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

গ্যাসের দাবিতে নাটোরে হরতাল পালিত

পাইপলাইনের মাধ্যমে গ্যাস সরবরাহের দাবিতে বৃহস্পতিবার নাটোরে অর্ধদিবস হরতাল পালিত হয়েছে। (আরো তথ্যসহ)

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 14 Jan 2010, 01:59 PM

Updated : 24 Aug 2022, 06:10 PM

নাটোর, জানুয়ারি ১৪ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- পাইপলাইনের মাধ্যমে গ্যাস সরবরাহের দাবিতে বৃহস্পতিবার নাটোরে অর্ধদিবস হরতাল পালিত হয়েছে। 'গ্যাস সরবরাহ আন্দোলন কমিটি' নামে স্থানীয় একটি নাগরিক কমিটি এ কর্মসূচির ডাক দেয়। সকাল ৬টায় শুরু হয়ে হরতাল চলে দুপুর ১২টা পর্যন্ত। হরতালের কারণে সকাল থেকে শহরে সব ধরনের গাড়ি চলাচল বন্ধ ছিল। ব্যবসা প্রতিষ্ঠান ও অফিস আদালতে কার্যক্রমও স্থবির হয়ে যায়। হরতাল চলাকালে জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক হানিফ আলী শেখ শহরের কানাইখালি পুরাতন বাসস্ট্যান্ডে হরতাল সমর্থনকারীদের সঙ্গে মতবিনিময় করেন। তিনি বলেন, "নাটোর সদর আসনের সাংসদ এবং যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী আহাদ আলী সরকার প্রধানমন্ত্রীর সঙ্গে কথা বলে নাটোরে গ্যাস সরবরাহের বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি ঘোষণা দিয়েছেন, স্বল্প সময়ের মধ্যে নাটোরে গ্যাস সরবরাহ করা হবে।" গ্যাস সরবরাহ আন্দোলন কমিটির আহ্বায়ক কাজী আবুল হাশেম বলেন, "আমরা দাবি পূরণের নিশ্চয়তা পাওয়ায় আন্দোলন স্থগিত করেছি। যুক্তিসঙ্গত সময়ের মধ্যে গ্যাস সরবরাহ করা না হলে আমরা আবারও আন্দোলনে যেতে বাধ্য হবো।" হরতাল পালনে সহযোগিতা করায় নাটোরবাসীকে ধন্যবাদ জানান তিনি। হরতাল শেষে কানাইখালি এলাকায় সমাবেশ করে নতুন কর্মষূচি ঘোষণা করার কথা ছিল কমিটির। এদিকে আহাদ আলী টেলিফোনে বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, "আমি মাননীয় প্রধানমন্ত্রী ও সংশ্লিষ্ট মন্ত্রীর সঙ্গে এ বিষয়ে আলোচনা করেছি। তারা প্রতিশ্র"তি দিয়েছেন, স্বল্প সময়ের মধ্যে নাটোর উত্তরা গণভবনে মন্ত্রিসভার বৈঠক অনুষ্ঠিত হবে। বৈঠকে নাটোরে গ্যাস সরবরাহের বিষয়টি অনুমোদিত হবে।" তিনি আরো বলেন, "গ্যাস সরবরাহের প্রতিশ্র"তি দিয়েই আমি ক্ষমতায় এসেছি। নির্ধারিত সময়ের মধ্যে আমি আমার প্রতিশ্র"তি পালন করবো।" বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/এফএফ/এমএসবি/১৯৪৯ ঘ.